দেশের রাজা বাছাই হতো ভোটে
ভোট শুরুর ইতিহাস (একটা ফিচার)
সুমাল্য মৈত্র
দাবদাহ লাইভ, মধ্যমগ্রামঃ দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট, বিভিন্ন দলের প্রার্থীরাও আদা জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন,দিন রাত এক করে বিভিন্ন দলের প্রার্থীরাও প্রচার করছেন,সব শুরুর পেছনে একটা ইতিহাস থাকে, আমরা সকলেই জানি ভোট তা সে বিধানসভা ভোট,কি পুরসভা ভোট,কি প্রত্যেক ভোট আসে পাঁচ বছর অন্তর, বিভিন্ন দলের পতাকায় ছেয়ে যায় বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রে, এই ভোটকেন্দ্রে গিয়ে অথবা যাওয়ার পথে অনেক প্রতিবেশীর সঙ্গেও দেখা হয়ে যায় যাদের সাথে অনেকদিন দেখা হয় না নানান ব্যস্ততায়, আচ্ছা এই ভোট শুরু হলো কিভাবে, ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধিকে নির্বাচন করা এটা ঠিক কবে থেকে শুরু হয়, এবার সেকথাই বলবো, আমরা অনেকেই দেখছি শুনছি ট্রেনে বাসে এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু ইলেকশন, কিন্ত কজন জানে এই ইলেকশন শব্দটাই একটা ল্যাটিন শব্দ, যার অর্থ পছন্দ করা। ভেবে দেখলে আশ্চর্য হতে হয় শিহরিত হয়ে যাই তথ্য বলছে সুদুর প্রাচীন কাল হতে দু হাজার বছর আগেও নাকি ভোট দানের ব্যবস্থা ছিলো, কিন্তু সেটা আজকের মতো সার্বজনীন ছিলো না সে সময় হিব্রু এবং গ্ৰীক দেশের নাগরিকরাই কেবল তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতো, এবং নির্বাচিত করতো, সেই আমলে ইজরায়েল দেশে রাজা বাছা হতো ভোটের মাধ্যমে। সেই সময় সুদুর প্রাচীন গ্ৰীসেও সেনাপতিকে নির্বাচিত হতে হতো ভোটের মাধ্যমেই, তাদের দেশের নাগরিক এবং সৈন্যদের দেওয়া ভোটের মাধ্যমে সেনাপতি বেছে নেওয়ার চল ছিলো। এবার চোখ রাখা যাক ব্রিটেনে, সেই সময় ব্রিটেনে এই পদ্ধতি আসে তাও প্রায় ১৫০০বছর আগে। ব্রিটেন থেকে সেই পদ্ধতি ছড়িয়ে পড়ে আমেরিকায়, এই ভাবেই আমেরিকাতেও যে সব ব্রিটিশ বস্তি আছে সেখানেও একই ভাবে গনতন্ত্রের মাধ্যমে জনপ্রতিনিধিকে নির্বাচন করা শুরু হয়। যদি ভাবা হয় সেই সময় দেশের সব নাগরিকরাই ভোট দিতো সেটা আদপেই সত্য নয়, সেই সময়ে সমাজে বিশিষ্ট কিছু লোকজন গনতন্ত্রের উৎসবে অংশগ্রহণের সুযোগ পেতেন। ভাবলে অবাক লাগে সেই আমলে কিন্ত মহিলা/ যারা থেকে যারা বঞ্চিত এবং ক্রীতদাস এই তিনজনের ভোট দেওয়ার কোনো অধিকার ছিলো না । ভেবে দেখলে আশ্চর্য হতে হয় সেই সময় বৃটেনের মহিলারাই পৃথিবীতে সর্বপ্রথম ভোট দানের অধিকার লাভ করেছিলো। সাল তখন ১৯১৮, আরও আশ্চর্যের বিষয় হলো যে মহিলারা তখন ভোট দিতেন তখন তাদের বয়স তিরিশ অথবা তার বেশি বয়সের মহিলারা সেই সময় ভোট দিতে পারতেন ।যদিও সার্বজনীন ভোটাধিকার চালু হয় ১৯২৮ সালে। যে কোনো কিছুরই আরম্ভের পেছনে একটা ইতিহাস থাকে যা হয়তো অজানা থেকে যায় প্রকাশের অভাবে। এই ফিচারের মাধ্যমে ভোটের শুরুর ইতিহাস তুলে ধরাটাই আসল উদ্দেশ্য।


















