নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে
দাবদাহ লাইভ, মধ্যমগ্রামে, সুমাল্য মৈত্রঃ সম্প্রতি, মধ্যমগ্রাম থানায় নির্বাচন সংক্রান্ত ব্যাপারে কি ভাবে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এই ব্যাপারে এক নির্দেশ গেলেন এস পি ম্যাডাম পুষ্পা ও আইজি জাভেলজি। প্রথমেই এস পি ম্যাডাম উপস্থিত বিভিন্ন সাংবাদিকদের সাথে আলাপ পরিচয় করেন। পরে আই জি মধ্যমগ্রাম থানার বিভিন্ন পুলিশ অফিসারদের নির্দেশ দেয় নির্বাচনের দিন এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে তারা যেন সচেষ্ট থাকেন। বিভিন্ন জায়গায় নাকা চেকিং করারও নির্দেশ দেওয়া হয়েছে আই জির থেকে। বিশেষ করে বিয়ে বাড়ি এবং বাস স্ট্যান্ড গুলোতে সতর্ক নজর রাখতে বলেছেন তিনি। এছাড়াও নির্বাচনের দিন ভোট কেন্দ্রের আশেপাশেও পুলিশকে সতর্ক থাকতে বলেছেন, পাশাপাশি তিনি এও বলেছেন যে কারুর নামে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেই ব্যাপারে তৎক্ষণাৎ গ্ৰেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে একে অপরের সঙ্গে সহযোগিতা করার কথা বলা হয়েছে।
নিউজ এক ঝলকে
নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে
96.5%


















