সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে
দাবদাহ লাইভ, নিউ বারাক পুর, সুমাল্য মৈত্রঃ একুশ এবং বাইশে মার্চ নিউ ব্যারাকপুর শক্তি সংঘের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনের সোনাঝুড়ি মেলা। শান্তিনিকেতনের সোনা ঝুড়ির থেকে বিক্রেতারা এসে তাদের বিভিন্ন পসরা বিক্রি করেন, পাঁচ জন মহিলার উদ্যোগে এই দুদিনের মেলা অনুষ্ঠিত হয় ।যদিও মেলা গোছানোর ব্যাপারে আয়োজকদের যথেষ্ট ত্রুটি থেকে গেছে, মেলার মাঠ ছোটো হলেও আয়োজকরা বুদ্ধি করে মাঠ ভরাতে ব্যার্থ হয়েছে, বৃষ্টির জন্য মেলায় অনেক স্টলের আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আসেননি। সোনা ঝুড়ির থেকে আগত কয়েকজন মাত্র স্টল দিয়েছেন বাদবাকি নিউ ব্যারাকপুরের বিভিন্ন স্থানীয় বাসিন্দারা স্টল দিয়েছেন, কিন্ত আয়োজকদের আয়োজনের ত্রুটি বার বার চোখে পড়ার মতো ।এই মেলায় ঢোকার মুখে কোনো গেট নেই, যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও অন্যান্য স্টল করা হয়নি। এছাড়াও ছোটোদের হাতের কাজের সামগ্রী দিয়ে কয়েকটা স্টল হয়েছিল ।মেলা করার আগে আয়োজকদের বার বার ভাবতে হবে লোক আনার ব্যাপারে।
সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে
0%

















