একই গ্রামে তিন মায়ের পুজো পালন
দাবদাহ লাইভ, হুগলি,খানাকুল, শ্রীমন্ত বাগ: হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রাধাবল্লভপুর গ্রামে তিন মায়ের পুজো পালন হল আজ। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পূজো ৪০০ তম বর্ষে পদার্পণ করলো। আজ থেকে বহু বছর আগেকার কথা, ৪০০ বছর আগে গণেশ বাজার গ্রামের হাজরা পরিবার সিদ্ধেশ্বরী কালী মাকে পাই। তখনকার দিনে সেই সময় হাজরা পরিবারের উদ্যোগে, রাধাবল্লভপুর গ্রামের সহযোগিতায়, সিদ্ধেশ্বরী কালী মাকে রাধাবল্লভপুর গ্রামে মন্দির স্থাপন করা হয়। সিদ্ধেশ্বরী কালী মায়ের পুজো বছরে দুইবার হয়, সিদ্ধেশ্বরী কালী মায়ের প্রতিদিন নিত্য সেবা দেয়া হয়, এই পুজোর উপলক্ষে গোটা গ্রামে প্রতিটা বাড়িতে বাড়িতে পিঠে তৈরি হয়। একই গ্রামে তিন মায়ের পুজো দেখার জন্য বহু দূর দুরান্ত থেকে বহু মানুষ আসে, এবং মায়ের কাছে পুজো দেন। গ্রামে পুজো ঘিরে শুরু হয়েছে আনন্দের উল্লাস। হাজার হাজার মানুষের সমাগম মন্দির প্রাঙ্গণে।

















