নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বারাসাতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন প্রথম থেকেই সে ব্যাপারে সবার নজর ছিলো বারাসাত বিধানসভায়। অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এবার প্রার্থী না হওয়ায় বারাসাতের রাজনৈতিক বাতাসে ঘুরছিলো বিভিন্ন নাম শেষ পর্যন্ত দুঁদে রাজনীতিবিদ সব্যসাচী দত্তের কাঁধেই এবার বারাসাত বিধানসভার ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়ে জানালেন তার আগামী দিনের পরিকল্পনা সম্পর্কেও। পাশাপাশি বারাসাতের স্থানীয় বাসিন্দারাও প্রার্থী হিসেবে খুশী একজন পুরো দস্তুর রাজনৈতিক ব্যক্তিত্বকে পেয়ে।এক সাক্ষাৎকারে বারাসাতের এক স্থানীয় বাসিন্দা জানান চিরঞ্জিত চক্রবর্তী ছিলেন অভিনেতা তিনি পুরো দস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না , এবার তারা প্রার্থী হিসেবে সব্যসাচী দত্তকে পেয়ে যারপরনাই খুশি এবং আশাবাদীও। অন্যদিকে সব্যসাচী দত্ত ময়দানে নেমে পড়ে পরিচিত হচ্ছেন বারাসাতের জল হাওয়া এবং বাসিন্দাদের সাথে। তবে শেষ কথা বলবে জনগণ।
বারাসাত তৃণমূল প্রার্থীর ১ম বয়ান
নিউজ এক ঝলকে
নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী
0%


















