যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের বইমেলা
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্র: যাদবপুর বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে পাঁচদিনের বইমেলা। কলকাতার কলেজ স্ট্রিট ও বিভিন্ন এলাকার থেকে প্রকাশকরা এসেছেন যাদবপুর বিদ্যাপীঠ প্রাঙ্গণে। বঙ্গিয় জাতীয় শিক্ষা পরিষৎ – এর ব্যবস্থাপনায় সাত থেকে এগারই মার্চ এই বইমেলা অনুষ্ঠিত হবে। যদিও স্কুল প্রাঙ্গণে সেভাবে কোনো ক্রেতার দেখা নাই, পাশাপাশি আসেনি কোনো লিটিল ম্যাগাজিনও।যদিও এই স্কুল প্রাঙ্গণের সব স্টলে বই কিনলে ছাড়ের সংখ্যা সমান নয়।কোনো কোনো স্টলে দশ পার্সেন্ট অথবা কোনো কোনো স্টলে কুড়ি পার্সেন্টও দেওয়া হচ্ছে। স্কুলের ছাত্র ছাত্রীরা বিভিন্ন স্টল ঘুরে দেখলেও বই কেনায় সাড়া তেমন নেই। হাতে গোনা কয়েকজন অভিভাবক ও অভিভাবিকারা বই কিনছেন। তবে জোকার ডায়মন্ড পার্ক থেকে আগত এক পাঠিকা গ্ৰন্থকীট উর্বী দত্ত যথেষ্ট সিরিয়াস ধরনের কিছু বই কিনলেন। মেলা শেষ আগামীকাল বুধবার।
যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের বইমেলা
0%


















