Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

বেপরোয়া গাড়ি চালানোয় দুর্ঘটনা‌ নিত্যসাথী মধ্যমগ্রামে

                                                 দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ   রাত বাড়লেই মধ্যমগ্রাম চৌমাথার জাতীয় সড়ক দিয়ে চলাচল করা একপ্রকার দুঃসহ হয়ে উঠেছে ‌।রাত গভীর হলে মধ্যমগ্রাম চৌমাথায় ইদানিং বাড়ছে বেপরোয়া গাড়ির ওভারটেকিং ‌‌,ফলে প্রায়স‌ই ঘটছে দূর্ঘটনা ‌। বর্তমানে মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন সোদপুর রোড জুড়ে তৈরী হচ্ছে বক্স কালভার্ট ফলে রাস্তা পারাপার থেকে গাড়ি চলাচল যথেষ্ট কঠিন হয়ে পড়েছে ‌‌। এদিকে রাত বাড়লেই মধ্যমগ্রাম চৌমাথার রাজপথ জুড়ে বেপরোয়া গাড়ির দাপট প্রায় প্রতিদিনই বাড়ছে‌।এই কদিনে মেঘদূত স্টপেজ থেকে নিউ ব্যারাকপুর দিকে যাওয়ার রাস্তায় প্রায়স‌ই ঘটছে ছোটো বড়ো দূর্ঘটনা‌। বর্তমানে মধ্যমগ্রাম চৌমাথার জাতীয় সড়কে কোনো জেব্রা ক্রসিং রাত বাড়লেই সিগন্যাল ম্যানুয়াল হয়ে যায় ফলে বিপদজনক হয়ে পড়ে মধ্যমগ্রাম চৌমাথা রাস্তা পারাপার। সোমবার ষোলোই ফেব্রুয়ারি রাতেই মধ্যমগ্রাম চৌমাথায় এক মহিলা পথচারীর পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। অনেক সময় সিগন্যাল গ্রীন থাকলেও ক্রমাগত হর্ণ বাজাতেই‌ সিগন্যালে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িগুলো। অবিলম্বে মধ্যমগ্রাম চৌমাথায় দূর্ঘটনা রোধ করতে স্পিড ব্রেকার বসানো হোক,নয়তো দূর্ঘটনা বাড়তেই থাকবে। রাত দশটার পর মধ্যমগ্রাম চৌমাথার ভূগর্ভ পথ‌ও বন্ধ হয়ে যায় ফলে তখন রাস্তা পারাপার একপ্রকার কঠিন হয়ে পড়ে। যেভাবে প্রায়শই মধ্যমগ্রাম চৌমাথায় দূর্ঘটনা ঘটে চলেছে তাতে করে মুখ্যমন্ত্রীর সেভ ড্রাইভ সেভ‌ লাইভ‌ প্রশ্নের মুখে। গোদের‌ ওপর বিষফোঁড়ার মতো রাত বাড়লে দূর্ঘটনার পাশাপাশি জ্যামে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে বিভিন্ন গাড়ি, এমনকি অ্যাম্বুলেন্সের মতো জরুরী গাড়িও‌।  এলাকাবাসী দীর্ঘদিন ধরে মধ্যমগ্রাম চৌমাথায় উড়ালপুলের দাবি জানিয়ে আসছেন। কিন্ত সেই দাবি রাতের অন্ধকারেই হারিয়ে যায়।‌
বেপরোয়া গাড়ি চালানোয়  দূর্ঘটনা‌ নিত্যসাথী মধ্যমগ্রামে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment