কৃষানু দের ওপরে বই প্রকাশ
ইস্টবেঙ্গল ক্লাবের মিডিয়া সেন্টার উদ্বোধন
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ শনিবার ভ্যালেন্টাইন ডের দিন ঐতিহ্যমন্ডিত ইস্টবেঙ্গল ক্লাবের মিডিয়া সেন্টারে উদ্বোধন হয়ে গেল কিংবদন্তি ফুটবলার কৃষানু দের ওপরে বই শেষ তারা কৃষানু বইটার সংকলন ও সম্পাদনায় আছেন কৃষানু মজুমদার ও সহ লেখক কৃষানু দের ছেলে সোহম দে। এই বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি, দিপেন্দু বিশ্বাস, ভাস্কর গাঙ্গুলী, বিশ্বজিৎ ভট্টাচার্য, চিকিৎসক নারায়ণ ব্যানার্জী ও সংগীত শিল্পী মনোময় ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষানু দের সহধর্মিনী পনি দে পুত্র এবং শেষ তারা কৃষানু বইএর সহ লেখক কৃষানু পুত্র সোহম দে ও ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা নীতু সরকার। এদিন উপস্থিত প্রত্যেকেই কৃষানু দের খেলোয়াড় জীবন ও সহ খেলোয়াড়দের সাথে তার বন্ধুত্ব কোন পর্যায়ে ছিলো সেটা তুলে ধরা হয়। তার খেলোয়াড় জীবন ও ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তার সম্পর্কের কথা তুলে ধরেন কৃষানু দের সহধর্মিনী পনি দে। অনুষ্ঠানে উপস্থিত কৃষানু দের দীর্ঘ জীবনের পারিবারিক বন্ধু ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়ে জানালেন আগামী দিনে কৃষানু দের ওপরে আরও বই প্রকাশ করুক তার ছেলে আরও তথ্য জানাক সবাইকে। বিকাশ পাজি আরও জানালেন কৃষানু দের তিরিশ শতাংশ পেলেই একজন ফুটবল খেলতে পারে। কিন্ত ঘষে মেজে একজন কৃষানু দে তৈরী করা সম্ভব নয়। দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়ে কৃষানু দের সহধর্মিনী পনি দে জানালেন অতীত দিনের ফুটবলে দলবদলের বাজারে সেই সব সোনালী দিনের কথা। পাশাপাশি পুত্র শেষ তারা কৃষানু এই বই এর সহ লেখক কৃষানু পুত্র সোহম দে বাবার সম্বন্ধে তার অনুভূতির কথা তুলে ধরেন দাবদাহ ডিজিটালে সাংবাদিকের কাছে। শেষ তারা কৃষানু বইটা ইস্টবেঙ্গল ক্লাবে কিনতে পাওয়া যাবে।
ইস্টবেঙ্গল ক্লাবের মিডিয়া সেন্টার উদ্বোধন
0%



















