সোদপুর রোডে ইলেকট্রিক তারের জটে প্রশাসন উদাসীন
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ দীর্ঘ দিন ধরেই মধ্যমগ্রাম পুরসভার বিপরীতে সোদপুর রোড জুড়ে আছে তারের জট।এই ব্যাপারে কোনো পক্ষ থেকেই কোনো ব্যবস্হা গ্রহণ করা হয়নি । রাস্তা পাশ দিয়ে আছে বিভিন্ন দোকান। প্রতিদিন যাত্রী তোলার জন্য যত্রতত্র ভাবে দাঁড়িয়ে থাকে বিভিন্ন ভ্যান ও টোটো।ফলে যে কোনো সময়ে ঘটতে পারে যে কোনো দূর্ঘটনা। মধ্যমগ্রাম ইলেকট্রিক সাপ্লাই থেকে অথবা মধ্যমগ্রাম পুরসভা থেকে এই তারের জট সরানোর জন্য কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয় নি। এক প্রকার বিপদ মাথায় নিয়ে সোদপুর রোড ধরে এইভাবেই যাতায়াত করেন বিভিন্ন লোকজন।
সোদপুর রোডে ইলেকট্রিক তারের জটে প্রশাসন উদাসীন
0%

















