বয়স্কদিগের অষ্টম বার্ষিকী ক্রীড়া অনুষ্ঠান বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ সাতই ফেব্রুয়ারি বারাসাতের নতুন পুকুর ভলিবল খেলার মাঠে বারাসাত সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। বয়স একটা সংখ্যা মাত্র এটা আবার প্রমাণ করলেন বারাসাত সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন সদস্য ও সদস্যারা। এদিন বিভিন্ন খেলার মাধ্যমে তাদের এই বার্ষিক অনুষ্ঠান পালন করা হয়। খেলার মধ্যে ছিলো
হাড়ি ভাঙা, উইকেটে বল থ্রো সহ বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা।
বয়স্কদিগের অষ্টম বার্ষিকী ক্রীড়া অনুষ্ঠান বারাসাতে
0%


















