চৈতন্য জন্ম মহোৎসব মেলা বাগবাজারে
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ চৌঠা ফেব্রুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসবের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল চৈতন্য জন্ম মহৎ সব মেলা অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গৌড়ীয় মিশনের প্রেসিডেন্ট শ্রীমৎ ভক্তি সুন্দর সন্যাসী গোস্বামী মহারাজ তৎসহ আচার্য গৌড়ীয় মিশন, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌড়ীয় মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভক্তি নিষ্ঠ মধুসূদন মহারাজ , এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী বন্ধু গৌরব ব্রহ্মচারী, সেক্রেটারী মহানাম সম্প্রদায় মহা উদ্ধারণ মঠ , এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মঠ ও মিশনের সাধু ও সন্যাসী এবং মহারাজরা। চৈতন্য জন্ম মহৎ সব ও মেলায় প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌড়ীয় মিশনের প্রেসিডেন্ট ও আচার্য শ্রী ভক্তি সুন্দর গোস্বামী মহারাজ। চৈতন্য জন্ম মহৎ সব মেলায় উপস্থিত বিশিষ্ট অতিথিরা চৈতন্য মহাপ্রভুর জীবনের দিকগুলো তুলে ধরেন। এবং বর্তমান সময়ে চৈতন্য মহাপ্রভু আজও কতোখানি প্রাসঙ্গিক সেই ব্যাপারেও আলোকপাত করেন উপস্থিত অতিথিরা। এদিন উপস্থিত অতিথিদের হাতে স্মারক ফুল দেওয়ার পাশাপাশি উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। উপস্থিত প্রায় সকলেই চৈতন্য মহাপ্রভুর জীবন থেকে উদ্ধৃতি দিয়ে এদিন বক্তব্য রাখেন। পাঁচ দিনের এই মেলা শেষ হয়েছে আটই ফেব্রুয়ারি।
চৈতন্য জন্ম মহোৎসব মেলা বাগবাজারে
0%


















