ভ্রমরার লোক উৎসব
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ বাগবাজারের ঐতিহ্যমন্ডিত গিরিশ মঞ্চে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল ভ্রমরার লোক উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোক সংগীত শিল্পী কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার। বিভিন্ন শিল্পীর কন্ঠে এদিন লোক সংগীতের বিভিন্ন অপ্রচলিত গান শোনা যায় । অনুষ্ঠানের শুরুতেই বাদ্য যন্ত্রে বিভিন্ন সুর তোলেন শিল্পীরা।পরে সংগীত পরিবেশন করেন তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত শিল্পীদের উত্তরিয় পরিয়ে হাতে স্মারক তুলে দেওয়া হয় ।পরে বিশিষ্ট অতিথিরা প্রাচীন বাদ্যযন্ত্র ঢেড়া পিটিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। বিভিন্ন বয়সের শিল্পীরা এদিন অনুষ্ঠান মঞ্চ মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো তারা নিউজ ও তারা মিউজিক। সঞ্চালনায় ছিলেন প্রখ্যাত সংবাদ পরিবেশক ও আবৃত্তিকার সতীনাথ মুখোপাধ্যায়।
ভ্রমরার লোক উৎসব
0%



















