টোটো এবং ই রিক্সার নাম্বার প্রদান
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ আর টি অফিসের তথা সরকারি নির্দেশ অনুযায়ী মধ্যমগ্রামে প্রায় সাড়ে চার হাজার টোটো গাড়ির নাম্বার প্রদানের মাধ্যমে অনুমোদন দেওয়া হয় বলে জানা যায়। এই কাজের সুবিধার্থে স্থানীয় আই এন টিটি ইউ সির অফিস থেকে এই নাম্বার প্রদান করা হয়। আর টি ও ভেহিকেলসের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে বলে দাবদাহ ডিজিটালকে জানিয়েছেন মধ্যমগ্রাম আই এন টি টি ইউ সভাপতি সুকুমার মন্ডল। মূলত এই কর্মসূচি হচ্ছে যাদের টোটো এবং ই রিক্সার নাম্বার নেই তাদেরকে সরকারী নিয়ম মেনে নাম্বার নিতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। প্রতি বছর বছর রিনিউ করতে হবে।
টোটো এবং ই রিক্সার নাম্বার প্রদান
0%


















