হৃদয়পুর নবসোপান প্রাঙ্গণে
আইওবির নব্বই তম প্রতিষ্ঠা দিবস পালনে শিশুদের প্রতি দ্বায় পালন
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ হাঁটি হাঁটি পায়ে জাতির সেবায় ৯০টি বছর পার করল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। ব্যাংকের বারাসাত শাখার পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালন করল হৃদয়পুরে।হৃদয়পুর নব সোপান সমাজসেবী সংগঠনের প্রাঙ্গনে নানা মাঙ্গলিক ক্রিয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত থেকে এই দিনে জন্ম হওয়া কয়েক জন বাচ্চাদের কেক কেটে খাওয়ালেন রিজিওনাল মার্কেটিং হেড গৌতম মোদী সহ বারাসাতের জেলা জজ কোর্টের বিচারক তথা উত্তর ২৪ পরগনার ডিস্ট্রিক্ট লিগাল সেল অথরিটি সম্পাদক মহম্মদ নুরজামান খান, মুখ্য আঞ্চলিক প্রবন্ধক অঞ্জনী কুমার, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রকাশনী সম্পাদক প্রসেনজিৎ মন্ডল, বন আধিকারীক অমল সরকার, ব্যাংকের বারাসাত শাখার প্রবন্ধক সূর্য শংকর বিশ্বাস সহ রাজারহাট হেলাবটতলা শাখা প্রবন্ধক রাহুল দেব মন্ডল। অনুষ্ঠানে বই পেন খাতা ছাতা সকলের মধ্যে বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে বিগত ৯০ বছরের অগ্রগতি ও কর্মসূচী বিস্তারিত জানানো হয় বলে জানা যায়। শিশুদের সুন্দরভাবে পড়াশুনা করে বাবা মা গুরুজনকে সম্মান ও শ্রদ্ধা জানানোর উপদেশ দেন। নৈতিকতা তৈরীর পরামর্শ দেন। উল্লেখ করা যেতে পারে, এই ব্যাঙ্ক ১০ ফেব্রুয়ারী ১৯৩৭ সালে শুরু হয়েছিল।
, ।
আইওবির নব্বই তম প্রতিষ্ঠা দিবস পালনে
0%

















