Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

সিভিক ভলেন্টিয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা হাসপাতালে

                                                                     দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ  হাসপাতালে এক সিভিক ভলেন্টিয়ার এর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার হালিশহর থানার অন্তর্গত হালিশহর বাগ মোড়ের বাসিন্দা, ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত বীজপুর থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ৩৬ বছরের তাপস সাহা শনিবার রাতে বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য রবিবার ভোর পাঁচটা নাগাদ তাঁকে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন ‘গ্যাসের কারণে তাপসের সুগার ফল করেছে’ বলে জানান চিকিৎসক। এদিন দুপুরেই তাঁর মৃত্যু হয়। খবরটি চাউর হতেই, মৃতের পরিবারের সদস্যরা পুরুষ মেডিসিন বিভাগে থাকা নার্সদের ঘরে ব্যাপক ভাঙচুর চালাতে শুরু করে। পরে বীজপুর থানার বেশ কিছু সিভিক ভলেন্টিয়ারও সেখানে হাজির হয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে কর্মরত নার্স ও ডাক্তাররা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা প্রসঙ্গে চিকিৎসকদের কথায়, বারংবার হাসপাতালে এমন ঘটনা ঘটছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সব জেনেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করছে না। এমনই অভিযোগ জানান, চিকিৎসকদের একাংশ।
সিভিক ভলেন্টিয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা হাসপাতালে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment