বিরাটি স্টেশনে আগুনে ভস্মিভূত দোকান
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ শনিবার রাত সাড়ে দশটার দিকে বিরাটির এক নম্বর প্ল্যাটফর্মে দুটো দোকানে বিধ্বংসী আগুন লেগে পাশাপাশি দুটো দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। একটা ছিলো বই খাতা সহ শিক্ষা সামগ্রী বিক্রির দোকান অন্যটা ছিলো বিভিন্ন প্লাস্টিকের খেলনা বিক্রির দোকান ।বিরাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রাত সাড়ে দশটার দিকে আচমকা আগুন লেগে যায় , এলাকার স্থানীয় বাসিন্দারা জানান আধঘন্টার মধ্যে দমকল এসে গেলেও দুটো দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান আগুনের তীব্রতা এতটাই বেশি ছিলো যে পাশের লাগোয়া সুলভ সৌচাগারে দেওয়াল ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়, আগুনের তাপে কালো হয়ে ফেটে যায় সৌচাগারের দেওয়ালও। আগুনের লেলিহান শিখা দোকানের পেছনে লাগোয়া ইলেকট্রিক পোষ্ট পর্যন্ত উঠে যায়।ঠিক কি থেকে এই আগুন লাগলো সেটা এখনো পরিস্কার নয় স্থানীয় বাসিন্দাদের কাছে। যদিও জি আর পি এবং বিরাটি উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস ভোর রাতে এসে ঘটনা স্থল পরিদর্শন করেন। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে বিরাটি এক নম্বর প্ল্যাটফর্মে মোট তিনটে দোকানে আগুন লেগে গেছে। কাউন্সিলর ঘটনা প্রলয় পরিদর্শন করলেও আপাততো কোনো প্রতিশ্রুতি দেন নি। ক্ষতিগ্রস্থ তিনটে দোকান পরিদর্শন করে গেছেন আর পিএফ এবং শিয়ালদা স্টেশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। আপাততো হকার ইউনিয়নের পক্ষ থেকে দোকান প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে।



















