হস্তশিল্প প্রদর্শন ও বিপণন সৃষ্টিশ্রী বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাত কাছিরী ময়দানে হস্ত শিল্প প্রদর্শ ন ও বিপণন মেলা সাম্প্রতিক কালে শুরু হয়েছে। মেলায় তেমন কোন মানুষের ঢল তেমন ভাবে না নামলেও উদ্যোক্তারা আশাবাদী। উল্লেখ্য, এই মেলার নাম দেওয়া হয়েছে সৃষ্টিশ্রী। স্বনির্ভর গোষ্ঠির নির্মিত বিভিন্ন সামগ্রী নিয়ে এই পশরা বলে জানা যায়। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েতের অধীনে স্বনির্ভর সহায়তা প্রকল্প বলে জানা যায়। এখানে হাতের তৈরী খাদ্য সামগ্রী মধু, ঘি, জ্যাম জেলি, বড়ি, বস্ত্র সহ আনুষঙ্গিক উৎপাদক বিক্রির এক ব্যবস্থাপনা। চলবে ১৫ ফেব্রুয়ারী পর্য্যন্ত।


















