খড়দহে সাইবনের মেলায় দর্শনার্থীর ঢল
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ আজ শুভ মাঘী পূর্ণিমা। বাঙালিদের বারোমাসে তেরো পার্বণ আর এই পার্বণের মধ্যেই একটি পর্বন মাঘী পূর্ণিমা। যে পূর্ণিমা তিথিতে পূজিত হন ৩ দেবতা কথিত আছে। এই তিন দেবতা দর্শন করলে মানব সমাজের প্রতিটি মানুষের মধ্যে রোগ এবং তার সংসারের শান্তি বজায় থাকে এরকমই দেখা গেল মাঘী পূর্ণিমার দিনে খড়দহের সাইবনের মেলা। এখানে পূজিত হয়ে আসছে নন্দদুলাল কথিত আছে শ্রীরামপুরে রাধা বল্লভ জিও খড়দহের শ্যামসুন্দর জিউর মন্দির এবং তারপরে সাইবোনে নন্দদুলাল জিউর মন্দির এই মাঘী পূর্ণিমা উপলক্ষে মানুষের এই তিন ঠাকুর দর্শনের উপলক্ষে 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা আজ দর্শন করলেন এই তিন ঠাকুরকে। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। নন্দদুলাল মন্দিরের মন্দির কর্তৃপক্ষ এবং তার ভক্ত খোকন কুন্ডুর বাড়িতেও দেখা গেল মহা ধুম ধামের শহীদ নন্দদুলালের অনুষ্ঠান পালন করে আসছে বিগত প্রায় ১৭ বছর ধরে এই উৎসব পালন করে আসছে।

















