Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

গার্ডেনরিচে দক্ষিণ পূর্ব রেলের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

                                                                       দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতা:  মহা সাড়ম্বরে গার্ডেন রিচে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় দক্ষিণ পূর্ব রেলওয়ের হেডকোয়ার্টার। এদিন দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF), সিভিল ডিফেন্স, সেন্ট জন অ্যাম্বুলেন্স এবং দক্ষিণ পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস অ্যান্ড গাইডদের দ্বারা উপস্থাপিত আনুষ্ঠানিক কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন তিনি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন একটি দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দক্ষিণ পূর্ব রেলওয়ের হেডকোয়ার্টার কালচারাল টিম এবং দক্ষিণ পূর্ব রেলওয়ে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর সদস্যরা। এদিনের মঞ্চে ভাষণ রাখতে গিয়ে সাম্প্রতিক সময়ে দক্ষিণ পূর্ব রেলওয়ের কৃতিত্বগুলি তুলে ধরে জেনারেল ম্যানেজার বলেন, ভারতীয় রেলওয়ের শীর্ষ তিনটি সর্বোচ্চ মাল লোডিং অঞ্চলগুলির মধ্যে একটি হল দক্ষিণ পূর্ব রেলওয়ে- যা ব্লু চিপ রেলওয়ে নামে পরিচিত। গত বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে, দক্ষিণ পূর্ব রেলওয়ে ১৫৩ মিলিয়ন টন মালবাহী লোডিংয়ের একটি প্রশংসনীয় লোডিং অর্জন করেছে। ওই সময় মালবাহী আয়ের পরিমাণ হয়েছে মোট ১৩,৪৩২ কোটি টাকা। পরিচালন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ বছর এ পর্যন্ত ৫৫ কিলোমিটার ডাবলিং/৩য় লাইনের কাজ সম্পন্ন হয়েছে। যাত্রী প্রসঙ্গে তিনি বলেন, যাত্রীদের আরও সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে এখনও পর্যন্ত বিভিন্ন স্টেশনে ৮০টি লিফট এবং ৪৩টি এসকেলেটর চালু করা হয়েছে। এছাড়াও ১৫টি প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধি, ৩৫টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ সম্পন্ন হয়েছে এবং ৪২টি স্টেশনে ২১২টি বেস প্ল্যাটফর্মের আশ্রয় দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে যাত্রীদের অতিরিক্ত ভিড় দূর করতে ১,১০৪টি বিশেষ ট্রেন চালানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে, তাঁদের লেভেল ক্রসিং থেকে বিপদ মুক্ত করতে একটি বড় পদক্ষেপ হিসাবে দক্ষিণ পূর্ব রেলওয়ে চলতি বছরে ৯টি রোড ওভার ব্রিজ এবং ১৮টি সাবওয়ের নির্মাণ কাজ সম্পন্ন করেছে। তিনি আরও বলেন, বর্তমানে বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। একইসাথে দক্ষিণ পূর্ব রেলওয়ের ৭২ টি স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে তৈরি করা হচ্ছে। তার মধ্যে জয়চন্ডীপাহাড় এবং গোবিন্দপুর রোড স্টেশন ইতিমধ্যেই উদ্বোধন করা হয়েছে৷ “এক স্টেশন এক পণ্য” প্রকল্পের অধীনে দক্ষিণ পূর্ব রেলওয়ের বিভিন্ন স্টেশনে ১২৪টি স্টল এবং ৪৫টি ট্রলি চালু করা হয়েছে৷ তিনি RPF-এর বিশেষ প্রচেষ্টার কথা উল্লেখ করে  বলেন, “অপারেশন নানে ফারিশতে” অভিযান চলছে। “অপারেশন জীবন রক্ষা”-এ দক্ষিণ-পূর্ব রেলওয়ের RPF কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ১৬ জন পুরুষ এবং ১৪ জন মহিলা যাত্রীর মূল্যবান জীবন বাঁচিয়েছেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তিনি দক্ষিণ পূর্ব রেলওয়ের সমস্ত কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান।

জেলার খবর

থানার লক-আপে আত্মহত্যার চেষ্টা

থানার লক-আপে আত্মহত্যার চেষ্টা 

                                                                   দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  থানার লক-আপে বন্দী দশায় আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। ঘটনায় ব্যাপক শোরগোল ছড়ায় এলাকায়। কমিশনারেটের পুলিশ কর্তারা এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভাটপাড়া থানায় বুধবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা, চলতি মাসের ২২ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়ার রামনগর কলোনির ২৮ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে প্রেম কুমার সাউকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছিল ভাটপাড়া থানার পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি সেভেন এমএম বন্দুক। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। আদালতের নির্দেশে ধৃতকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়ে আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার কারণ জানতে তদন্ত শুরু করে ভাটপাড়া থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করার কথা থাকলেও, বুধবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ তাঁর আত্মহত্যার প্রচেষ্টার ঘটনাটি ঘটে। সূত্র মারফত জানা যায়, শৌচাগারে যাওয়ার নাম করে ধৃত প্রেম কুমার ধারালো কিছু দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যার প্রচেষ্টা চালায়। পুলিশ তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কল্যাণীর জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শুরু হয় তাঁর চিকিৎসা। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।  এহেন ঘটনায় পুলিশি হেফাজতে থাকা ধৃতদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কাঁচের বোতল ভেঙে ধৃত নিজের গলায় আঘাত করেছে- এমনটাই প্রাথমিক তদন্তের অনুমান বলে দাবি করার পাশাপাশি, ওই সময় কর্তব্যরত পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা। পুলিশ কর্তার এহেন কথার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। তাঁদের কথায়, থানার লক-আপে থাকে নানান কেসে জড়িত আসামীরা। সেখানে শৌচাগারে কাঁচের বোতল কোথা থেকে কিভাবে এসেছে, লক-আপে থাকা আসামীদের নিরাপত্তার জন্য কেনই বা সেটা সরিয়ে ফেলা হয়নি, ধৃত কাঁচের টুকরো দিয়ে লক আপের অন্য আসামী বা পুলিশ বা অন্য কারও উপরে হামলাও তো চালাতে পারতো, ধৃত পালানোর চেষ্টা না করে আত্মহত্যার চেষ্টাই বা করেছিল কেন, কি এমন ঘটনা ঘটেছিল সেখানে, সত্যিই কি ধৃত কাঁচের টুকরো দিয়েই নিজের গলায় আঘাত করেছে নাকি ছিল অন্য কিছু, আর্মস কেসে জড়িত ধৃত যুবক পুলিশ লক-আপে থাকার সপ্তম দিনেই এমন ঘটনা কেন ঘটালো, এ নিয়ে নানান প্রশ্ন উঠে আসায় ঘনীভূত হয়েছে রহস্য। রহস্য উদ্ঘাটন ও উত্তর পাওয়ার অপেক্ষায় এখন বিভিন্ন মহল।

গার্ডেনরিচে দক্ষিণ পূর্ব রেলের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment