Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

বইপোকা শ্রীমন্ত বক্সী মেলাপোকা

                                                              দাবদাহ লাইভ,  কোলকাতা বইমেল্‌  সুমাল্য মৈত্রঃ   উনপঞ্চাশ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমরা প্রতিদিন‌ই সংবাদ মাধ্যমের লোকজন মুখোমুখি হচ্ছি বিভিন্ন গ্ৰন্থপ্রেমীর‌। উনপঞ্চাশ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে ঘিরে একেক জনের একেক রকম অনুভুতি। কেউ কেউ আসছেন প্রিয় লেখক লেখিকাদের অটোগ্রাফ নিতে কেউ আসছেন ঘুরতে, অথবা নির্দিষ্ট কিছু স্টল থেকে ব‌ই অথবা লিটিল ম্যাগাজিন কিনতে‌। আমরা কদিন আগেই সংবাদমাধ্যমে লোক এমন‌ই এক গ্ৰন্থকীটের মুখোমুখি হয়েছিলাম বলা উচিত তিনি আশ্চর্য গ্ৰন্থকীট ও সন্ধানী। তিনি পুরো ব‌ইমেলাতেই সমস্ত স্টল ঘুরে দেখেন‌। এই গ্ৰন্থকীটের নাম শ্রীমন্ত বকসী‌ ‌।থাকেন যাদবপুরে‌। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে দেওয়া হয় একটা ম্যাপ‌। যাতে‌ পাঠক পাঠিকারা ব‌ইমেলার স্টল ও লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন খুঁজতে অসুবিধায় না পড়েন‌। শ্রীমন্ত বকসী‌ তন্নিষ্ঠ পাঠকের মতো স্টাডি করেন সেই ম্যাপ। এবং ছক‌ কষে নিয়ে পরিকল্পনা মাফিক কলকাতা বইমেলার সমস্ত স্টল ভিজিট করেন এই গ্ৰন্থকীট‌। সংগ্রহ করেন ক্যাটালগ এবং  হাতে রাখা প্যাডে লিখে রাখেন দূর্লভ ব‌ইএর নাম অথবা কার‌ও দরকারি ফোন নাম্বার। নির্দিষ্ট স্টল নয়, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সমস্ত স্টল ভিজিট করেন এই ব্যতিক্রমী গ্ৰন্থকীট‌। 

বইপোকা শ্রীমন্ত বক্সী মেলাপোকা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment