Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

ডিজেল ইঞ্জিন বদলের পথে রেল মন্ত্রক 

                                                                                           দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে প্রেট্রোল ডিজেলের দাম। যার জেরে দৈনন্দিন জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি, ডিজেলে চলা গাড়ির ধোঁয়ার জেরে পরিবেশ দূষণও বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে এক নয়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারতীয় রেল। এবার ডিজেল খরচ ও পরিবেশ দূষণ কমাতে ব্যাটারি চালিত লোকোমোটিভ চালু করার পরিকল্পনা করছে রেলমন্ত্রক। ভারতীয় রেল সূত্রে জানা যায়, বর্তমানে ভারতের প্রায় সমস্ত রুটেই বিদ্যুতচালিত ট্রেন চলে। মোট ৭০ হাজার কিলোমিটারের বেশি রেলপথের মধ্যে প্রায় আড়াই হাজার ডিজেল ইঞ্জিন ছাড়া বাকি সবই বিদ্যুৎ চালিত ট্রেন। খরচ ও পরিবেশের কথা মাথায় রেখে ডিজেল ইঞ্জিনের বদলে ব্যাটারি চালিত ইঞ্জিন খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে ট্রাকে নামতে পারে। তবে পরিস্থিতি বদলানোর জন্য লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারিতে তৈরি ওই বিশেষ ইঞ্জিন নিয়ে প্রকল্পটি শুরু হতে চলেছে। তবে প্রথম ধাপে গুরুত্বপূর্ণ ইয়ার্ডে ব্যবহৃত হওয়া কিছু ডিজেল ইঞ্জিনকে ব্যাটারি ইঞ্জিনে রূপান্তর করে হবে। বেশ কিছুদিন যাবত পরীক্ষামূলকভাবে চালানো হবে প্রায় ৭০০ হর্সপাওয়ারের ওই ইঞ্জিন। সফল হলে স্বল্প ও মাঝারি দূরত্বের ট্রেনে এই ব্যাটারি ইঞ্জিন ব্যবহার করা হবে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসকে ইতিমধ্যেই দশটি ব্যাটারি ইঞ্জিন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁচরাপাড়া ওয়ার্কশপেও নতুন ধরনের ইলেকট্রিক ইঞ্জিন তৈরি করা হয়েছে। অন্যদিকে হরিয়ানার জিন্দে হাইড্রোজেন চালিত ট্রেনের পরীক্ষা চলছে বলে রেলমন্ত্রক সূত্রে খবর।
ডিজেল ইঞ্জিন বদলের পথে রেল মন্ত্রক
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment