আটত্রিশ তম সুভাষ মেলা মধ্যমগ্রামে
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, মাল্য মৈত্রঃ দেখতে দেখতে জেলার মধ্যমগ্রামের সুপরিচিত সুভাষ মেলা শুরু হয়ে গেছে তেইশে জানুয়ারি। যদিও এইছর তেইশে জানুয়ারি সরস্বতী পুজো থাকায় প্রথা মাফিক পদযাত্রা করা যায় নি। মধ্যমগ্রামের এই মেলার সূত্রপাত করেছিলেন তদানীন্তন ফরোয়ার্ড ব্লকের মন্ত্রী সরল দেব ,যদিও এই মেলা পর পর তিনবছর অনুষ্ঠিত হয়েছিলো মধ্যমগ্রাম গার্লস হাই স্কুলের মাঠে। পরে এই মেলা পাকাপাকি ভাবে উঠে আসে মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন ময়দানে,যা এখন সুভাষ ময়দান নামেই পরিচিত ।তেইশে জানুয়ারি অর্থাৎ উদ্বোধনের দিন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সঞ্জীব চট্টোপাধ্যায়, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা , মধ্যমগ্রাম পুরসভার বিরোধী দল নেতা অলোক সাহা ,এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্তরা মজুমদার, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ , মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন পুরপ্রধান মিহির দাশগুপ্ত সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মকাণ্ড নিয়ে উপস্থিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন এবং পরে প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রথীন ঘোষ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা একে একে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন, পরে তাদের উত্তরিয় পরিয়ে হাতে পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। মেলায় প্রতিদিনই থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
আটত্রিশ তম সুভাষ মেলা মধ্যমগ্রামে
0%


















