Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

                                                                   দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  সাত সকালেই ভয়াবহ পথ দূর্ঘটনা ঘটে খাস কলকাতায়। অল্পের জন্য রক্ষা পায় বি আর আম্বেদকরের মূর্তি। চাঞ্চল্যকর ঘটনাটির জেরে স্তম্ভিত হয়ে পড়ে স্থানীয়রা। ঘটনায় জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। সোমবার সকালে কলকাতার রেড রোডে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টা নাগাদ ব্যস্ততম রেড রোড দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছিল মাল বোঝাই একটি লরি। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাতি স্তম্ভে সজোরে ধাক্কা মারে লরিটি। ধাক্কার তীব্রতায় বাতি স্তম্ভটি ভেঙে পড়ে। এরপর লরিটি রেড রোডের পাঁচিলে গিয়ে ধাক্কা মেরে কিছুটা এগিয়ে বি আর আম্বেদকরের মূর্তির প্রায় সামনে দাঁড়িয়ে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় মূর্তিটি। দুর্ঘটনার জেরে লরির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। লরির ক্যাবিনেটের ভিতরে আহত অবস্থায় আটকে পড়েন চালক। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেড রোডে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মীরা, ময়দান থানার পুলিশ ও দমকল। লরির ক্যাবিনেট কেটে গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, চালকের শরীরে একাধিক আঘাত রয়েছে, চিকিৎসা চলছে। তবে তিনি আপাতত বিপদ মুক্ত। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি,  গঙ্গাসাগরগামী একটি বাস হঠাৎই লরিটির সামনে চলে আসে। বাসটিকে রক্ষা করতে গিয়ে চালক আচমকা ব্রেক কষেন ও পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করেন। ঠিক তখনই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাতি স্তম্ভে ধাক্কা মারে এবং দূর্ঘটনাটি ঘটে।তবে ঘটনার পরই বাসটি দ্রুত ওই স্থান পরিত্যাগ করে বলে অভিযোগ। ঘটনার জেরে এদিন কিছু সময়ের জন্য রেড রোডে ব্যাহত হয় যান চলাচল। পুলিশ লরিটি সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে লরিটির গতিবেগ কত ছিল, লরির চালক মদ্যপ ছিল কিনা, বাসটি হঠাৎ লরিটির সামনে কেন এসেছিল, ওই দুর্ঘটনার নেপথ্যে কোন কারণ রয়েছে কিনা- সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।
রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment