Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

চোখ চুরি কান্ডে মা-কে চাকরীর নিয়োগপত্র প্রদান

                                                                দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  মৃত এক যুবকের ‘চোখ চুরি’র অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা হাসপাতাল চত্বরে বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে মুখ্যমন্ত্রীর আগমন ঘটে। এরপর মুখ্যমন্ত্রীর কনভয় আটকে চলে বিক্ষোভ। সমস্যার সমাধান স্বরূপ ঘটনাটি তদন্ত করে দেখার পাশাপাশি, আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি দেন মমতা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সন্তান হারা মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেয় পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ অনুযায়ী বারাসাতে মৃত যুবকের মায়ের হাতে বুধবার চাকরির নিয়োগ পত্র তুলে দেয় রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। মৃতের বাড়িতে গিয়ে তাঁর মা কৃষ্ণা দেবীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়, বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অতীশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অতীশ বিশ্বাস বলেন, পরিবারের লোকেরা থানায় একটি আবেদন পত্র ও বায়োডাটা জমা করেছিলেন। সেটাই ফরওয়ার্ড করে দেওয়া হয়। “ভূমি রাজস্ব দপ্তরে চাকরির নিয়োগ পত্র তুলে দেয়া হয়েছে। ‘ক্ষতিপূরণ প্রদাণ’ বিষয়টির প্রক্রিয়া শুরু করেছি।” ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানান তিনি। এদিকে ‘মর্গ কান্ড’ প্রসঙ্গে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের এমএসডিপি ডাক্তার অভিজিৎ সাহা বলেন, মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে যাতে মামলা রুজু হয়, তার জন্য অভিযোগ পত্রটি বারাসাত জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন অনুযায়ী মৃত যুবকের ‘চোখ চুরি’র অভিযোগ খতিয়ে দেখতে, ডঃ অরিন্দম চক্রবর্ত্তীর নেতৃত্বে ৩ জন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বুধবার দ্বিতীয়বার মৃতদেহটির ময়নাতদন্ত হয়। ২৪ ঘন্টার মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়বে স্বাস্থ্য ভবনে। পুলিশের কাছেও পাঠানো হবে একটি কপি।” ময়নাতদন্ত শেষে ডঃ অরিন্দম চক্রবর্ত্তী জানান, “আইন মেনে ভিডিওগ্রাফি সহ দ্বিতীয় বার ময়না তদন্ত করা হয়েছে। রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দেওয়া হবে। পরিবারকেও রিপোর্টের কপি দেওয়া হবে।” ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বুধবার রাতেই কলকাতার নিমতলা মহাশ্মশানে মৃতদেহটির সৎকার্য সম্পন্ন হয়। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সকালে পথচলতি বারাসাত ১ নম্বর রেলগেট সংলগ্ন কাজীপাড়ার নেতাজি নগরের বাসিন্দা ৩৫ বছরের প্রীতম ঘোষকে কাজী পাড়া রেলগেট সংলগ্ন যশোর রোডে একটি ছোট মালবাহী গাড়ি সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হয় সে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই ময়নাতদন্তের জন্য দেহ বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর পরিবারের পক্ষ থেকে দেহটি আনতে যায়। মৃতের মুখের দিকে নজর পড়তেই ঘটে বিপত্তি। দেহ থেকে ‘চোখ চুরি’র অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে পরিবার। স্থানীয় ও পরিবারের দাবি, দুর্ঘটনার পর প্রীতমকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখনও তাঁর চোখ দুটো অক্ষত ছিল। কিন্তু মঙ্গলবার ময়নাতদন্ত শেষে হাসপাতালে গিয়ে তাঁরা দেখেন মৃতের একটি চোখ নেই। এরপরই ওই হাসপাতালের মর্গ থেকে ‘চোখ চুরি’র অভিযোগ তুললে, হাসপাতালের তরফে জানানো হয়- ‘ইঁদুর চোখ নিয়ে গিয়েছে’। সেই কথা মানতে নারাজ মৃতের পরিবার পরিজনেরা। এরপরই ক্ষোভে যশোর রোড অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আর ওই দিনই দুপুরে বনগাঁর ত্রিকোন পার্কে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মমতা। সভা শেষে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত মিছিল সেরে সড়ক পথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। বারাসাতে পৌঁছাতেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। বারাসাতের বনমালীপুর হাসপাতাল গেটের সামনে যশোর রোডের উপর মুখ্যমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি জটিল হওয়ায় মৃতের পরিবারের থেকে গোটা ঘটনা শোনার পর, ঘটনাস্থলেই মাইক মারফত মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ‘ঘটনার সঠিক তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। যদি অপরাধ সত্যি প্রমাণিত হয়, কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়াও আর্থিক ক্ষতিপূরণ সহ মৃতের মা-কে চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপর অবরোধ উঠে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় ১৫ মিনিট পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সংবাদমাধ্যমের সামনে মৃত যুবকের এক আত্মীয় বলেন, “ইঁদুর যদি চোখ উপরে নেবে, তাহলে শরীরের অন্যান্য অংশ কিভাবে অক্ষত রয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষ বলুক সত্যিটা কি? যদি তাঁরা চোখ কাউকে দান করে থাকে সেটাও স্পষ্ট করে জানাক। ময়নাতদন্ত করতে গিয়ে লাশ কাটা ঘরে চোখে তুলসী পাতা দেওয়া হয়- এমনটা কেউ কোথাও কখনও শুনেছে? আমরা এই ঘটনার বিচার চাই।”

শিয়ালদহ স্টেশনে উদ্ধার গাঁজা, ধৃত ২

শিয়ালদহ স্টেশনে উদ্ধার বিপুল পরিমান গাঁজা ধৃত ২

                                          দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ   রেলওয়ে চত্বরে অবৈধ মাদকদ্রব্য পরিবহন রুখতে পূর্ব রেলের পক্ষ থেকে চালানো হচ্ছে “অপারেশন নারকোস” অভিযান। ওই অভিযান চালিয়ে শিয়ালদহ স্টেশন থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করার পাশাপাশি ২ জনকে গ্রেফতার করে রেল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২৪.১১.২০২৫ তারিখে সূত্র অনুযায়ী আরপিএফ এর কর্মকর্তারা শিয়ালদহ স্টেশনে ট্রেন নম্বর ১৩১৭৪, ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে ২৮.৭৯১ কেজি গাঁজা উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৪,৩৯,৫৫০ টাকা। একইসাথে দুই জন ব্যাক্তিকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত গাঁজা সহ অভিযুক্তদের শিয়ালদহ জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। জিআরপি-র পক্ষ থেকে এনডিপিএস আইনের অধীনে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

যাত্রীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ শিয়ালদহ শাখার

যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

গিরিশ চন্দ্র ঘোষের জন্মদিন পালন

গিরিশ চন্দ্র ঘোষের জন্মদিন পালন

সাহারা বিদ্যা ভবন স্কুলের নতুন ক্লাস রুম চালু

সাহারা বিদ্যা ভবন স্কুলের নতুন ক্লাস রুম চালু

এক বছরের ব্যবধানে একই স্থানে পথদূর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্র

এক বছরের ব্যবধানে একই স্থানে পথদূর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্র

দু’দিন ব্যাপী বেঙ্গল ফিস‌ ফেস্ট‌ নলবন ফুড পার্কে

দু’দিন ব্যাপী বেঙ্গল ফিস‌ ফেস্ট‌ নলবন ফুড পার্কে

মধ্যমগ্রামের ফরচুন সিটিতে আগুন 

মধ্যমগ্রামের ফরচুন সিটিতে আগুন 

গোবরডাঙ্গায় সাংবাদিক আক্রান্তে মূল আসামী অধরা

গোবরডাঙ্গায় সাংবাদিক আক্রান্তে মূল আসামী অধরা

সিলিন্ডার ফেটে  ভয়াবহ অগ্নি কাণ্ডে মধ্যমগ্রামে মৃত ১

সিলিন্ডার ফেটে  ভয়াবহ অগ্নি কাণ্ডে মধ্যমগ্রামে মৃত ১

মানিকতলায় ফ্যাশন ও র‍্যাম্প শো

মানিকতলায় ফ্যাশন ও র‍্যাম্প শো

সাহিত্যিক কল্যাণ গুহর আত্মজীবনী মূলক ব‌ই প্রকাশ 

সাহিত্যিক কল্যাণ গুহর আত্মজীবনী মূলক ব‌ই প্রকাশ 

আশা  কর্মিদের ধর্ণায় দাবী সনদ পেশ

আশা  কর্মিদের ধর্ণায় দাবী সনদ পেশ

কোলকাতা প্রেস ক্লাবে বসন্ত উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

কলকাতা প্রেস ক্লাবে বসন্ত উৎসব পালন

বৈজ্ঞানিক দক্ষতা বাড়ানোর কর্মশালা 

বৈজ্ঞানিক দক্ষতা বাড়ানোর বিজ্ঞান ভিত্তিক কর্মশালা 

বর্ধিত কোর কমিটির সভা রবীন্দ্র ভবনে

বর্ধিত কোর কমিটির সভা রবীন্দ্র ভবনে

তথ্য ও সংস্কৃতি দপ্তরের একুশে ফেব্রুয়ারি উদযাপন

তথ্য ও সংস্কৃতি দপ্তরের একুশে ফেব্রুয়ারি উদযাপন

পেনশন হোল্ডারদের করেঙ্গে ইয়া‌ মরেঙ্গে‌ অভিযান

পেনশন হোল্ডারদের করেঙ্গে ইয়া‌ মরেঙ্গে‌ অভিযান

চোখ চুরি কান্ডে মা-কে চাকরীর নিয়োগপত্র প্রদান
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment