Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

ভয়াবহ পথ দূর্ঘটনায় জখম সাত, আতঙ্ক এলাকায়

                                                                    দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো শহরবাসী। বেপরোয়া গতিতে আসা একটি চারচাকা গাড়ির ধাক্কায় আহত হয় বাইক আরোহী সহ একাধিক পথচারী। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউটাউনের ইকো পার্কের চার নম্বর গেটের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তীব্র গতি সম্পন্ন গাড়িটি বিশ্ব বাংলা গেটের দিক থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছিল। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে, ডিভাইডার টপকে গাছ ভেঙে পাশের সার্ভিস রোডে চলে যায়। সেখানে চলমান একটি বাইকে সজোরে ধাক্কা মারলে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয়। এরপর একটু এগিয়ে বাসস্টপে দাঁড়িয়ে থাকা এক মহিলা সহ ৬ জনকে ধাক্কা মারে গাড়িটি। সকলেই রক্তাক্ত জখম অবস্থায় রাস্তায় ছটফট করতে থাকে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। একটু এগিয়ে গাড়িটি দাঁড়িয়ে পড়ে। দেখা যায় গাড়িটির চারটি চাকার টায়ারই ফেটে গেছে। চারচাকা গাড়িটির চালকও জখম অবস্থায় গাড়ি থেকে নেমে ফুটপাতে বসে পড়ে। খবর পেয়ে ইকোপার্ক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চালক ও চারচাকা গাড়িটিকে আটক করেছে পুলিশ। ওই গাড়িতে চালক একাই ছিল বলে জানায় পুলিশ। কিন্তু এদিনের এহেন দূর্ঘটনার নেপথ্যে থাকা আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment