গুহ বাড়ির জগদ্ধাত্রী পুজো পঁচিশ বছরে পা
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ উত্তর ২৪ পরগণা জেলার রাণী পার্কের জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিলো ২০০১ সালে ,আজ সেই গুহ বাড়ির জগদ্ধাত্রী পুজো দু হাজার পঁচিশ সালে পা দিলো পঁচিশ বছরে। মূলত গুহ বাড়ির সদস্য ও সদস্যারা মিলেই এই জগদ্ধাত্রী পুজোর দায়িত্ব সামলে আসছেন বলে জানান বর্ষিয়ান সদস্যা বেবি দাস । তিনি দাবদাহ ডিজিটালকে জানান তাদের মায়ের ইচ্ছাতেই এই বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় ।আজ পঁচিশ বছর ধরে এই পরম্পরা বয়ে নিয়ে চলেছে রাণী পার্কের গুহ বাড়ির সকল সদস্য ও সদস্যাই।
নিউজ এক ঝলকে
গুহ বাড়ির জগদ্ধাত্রী পুজো পঁচিশ বছরে পা
0%


















