Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

গুমা ইকো ক্লাবের পড়ুয়াদের সাইবার সচেতনতা ও বৃক্ষরোপণ

                                                                                 দাবদাহ লাইভ,  বারাসত : গাছ লাগাও। গাছকে বাচাঁও।গাছকে পরিচর্যা করে তাকে বড় করো। রীতিমতো শপথ গ্রহণ বাক্য পাঠ করে মা তার সন্তান কে সাথে নিয়ে গাছ লাগাল। অভিনব উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা জেলার গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। শুক্রবার সকালে বারাসত ৬৩ ব্যাটেলিয়ন সশস্ত্র সীমা বল আয়োজিত সাইবার সিকিউরিটি এবং নেশা মুক্তি অভিযান সচেতনতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের স্মার্ট রুমে ইকো ক্লাবের পড়ুয়াদের সাইবার এবং মাদক দ্রব্য অপব্যবহার নিয়ে আলোকপাত করেন বারাসত এসএসবি ৬৩ ব্যাটেলিয়ন এর ইনচার্জ ইন্সপেক্টর ধর্মেন্দ্র তোমার, এসআই টি ফ্লোরিন্স, এএসআই অলোক কুমার, তুষার কান্তি বিশ্বাস। এরপর বিদ্যালয়ের পড়ুয়া ও মায়েদের হাতে নিমগাছ চারা তুলে দেন। বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকায় পড়ুয়া ও তাদের মায়েরা নিম, মেহগনি, অর্জুন গাছ রোপন করেন। ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ শিক্ষক শিক্ষিকা ও ৬৩ নং ব্যাটেলিয়ন এর আধিকারিকরা। ছোট এবং পরিবেশ সামাজিক সচেতনতা মূলক অনুষ্ঠানে পড়ুয়াদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শুরুতে বিদ্যালয়ের সহ শিক্ষিকারা উদ্বোধনী সমবেত সংগীত পরিবেশন করেন। স্বাগত ভাষনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার সরকার জানান গাছ লাগানো তাকে বাচাঁও পরিচর্যা করে বড় করে তোলো। শুধু তুমি নও তোমার পরিবার কে নিয়ে কর্মসূচিতে আহবান। মূলত মা ও তার সন্তান একসাথে মিলে গাছ লাগাবে। গাছকে এক বছর ধরে পরিচর্যা করে বড় করে তুলবে। আগামী ৩১ মার্চ বিদ্যালয়ে সেই পরিচর্যার ভিডিও পাঠাবেন। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে সেরা গাছ লাগানো কে বাছাই করে সেরা পাঁচ জনকে গ্রীন্স স্কলারশিপ দেওয়া হবে গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের পক্ষ থেকে। বারাসত সশস্ত্র সীমা বল ৬৩ ব্যাটেলিয়ন আধিকারিক রা পড়ুয়াদের সাইবার ক্রাইম প্রতিরোধ ও মাদক দ্রব্য অপব্যবহার নিয়ে অবহিত করেন। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অভিভাবক, ইকো ক্লাবের শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বেশ ভালো। শীঘ্রই বিদ্যালয়ের গ্রন্থাগার কে ই গ্রন্থাগারে রুপান্তরিত করার প্রচেষ্টা চলছে। পার্শ্ববর্তী এলাকার অন্যান্য মানুষ ও বৃহত্তর জীবনে পৌঁছে যেতে পারেন পরিষেবা সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি চলছে বিদ্যালয়ের যোগা ও নাট্য অ্যাকাডেমি। স্বয়ংক্রিয় থাকে তার জন্য পার্শ্ববর্তী এলাকার মানুষ ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ওতপ্রোতভাবে সাহায্য করছেন। শুধু পড়াশোনা নয় পড়ুয়াদের সার্বিক বিকাশে সুরক্ষা বাহিনীর জওয়ান দের বিদ্যালয়ে নিয়ে এসে তাদের দেশপ্রেম জাগ্রত করতে বিদ্যালয়ে সর্বদাই নিয়োজিত। প্রধান শিক্ষকের কথায় আমরা হয়তো বেচেঁ থাকবো না জওয়ান দের দেখে দেশের কথা ভেবে চলবে সেটার তাগিদ নিয়ে এই সচেতনতা মূলক প্রচারভিযান অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বাসব বন্দ্যোপাধ্যায়, শুভব্রত চট্টোপাধ্যায়, কালিপ্রসাদ দে, মৃদুল সাহা, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্যামল কান্তি মন্ডল, ইকো ক্লাবের শিক্ষক অনুপম কর্মকার, সৌরভ সরকার, চুনিলাল মিস্ত্রি, প্রমুখ।

এডুকেশন ফেয়ার

এডু ফেয়ার আদিত্য অ্যাকাডেমিতে

এডু ফেয়ার আদিত্য অ্যাকাডেমিতে

                                               দাবদাহ লাইভ, হিরণ কুমার ঘোষাল, কলকাতা, ২৬ জুলাই ২০২৫:  আদিত্য অ্যাকাডেমি গ্রুপ অফ স্কুলস তাদের বারাসাত ক্যাম্পাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সফলভাবে আয়োজন করল এক বিশাল ইউনিভার্সিটি ফেয়ার। এই অনুষ্ঠানে অংশ নেয় ৪০টিরও বেশি নামী-দামি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানও ছিল—এটি ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে যেখানে তারা সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে। ক্রেয়া ইউনিভার্সিটি, আহমেদাবাদ ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা, বেনেট ইউনিভার্সিটি ও জেআইএস গ্রুপ ইউনিভার্সিটির মতো খ্যাতনামা প্রতিষ্ঠানগুলি এই ফেয়ারে অংশ নেয়। ছাত্রছাত্রীদের সঙ্গে তারা সরাসরি কথা বলেন, কোর্স, ভর্তি প্রক্রিয়া ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের দিক নির্দেশনা দেন। আদিত্য গ্রুপের চেয়ারম্যান মি. অনির্বাণ আদিত্য অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বলেন, “এই ফেয়ার শুধুমাত্র ভর্তি প্রক্রিয়ার জন্য নয়—এটি আমাদের ছাত্রছাত্রীদের স্বপ্নকে জাগিয়ে তুলবার একটি প্রয়াস। আমরা চাই ওরা যেন বিশ্বদরবারে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জায়গা তৈরি করতে পারে। টেকনো ইন্ডিয়া গ্রুপের চিফ ইনোভেশন অফিসার মেঘদূত রায়চৌধুরী, অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থেকে এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে,  এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে উচ্চশিক্ষা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করে এবং আত্মবিশ্বাস জোগায়। আদিত্য গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিসেস রোশনি আদিত্য বলেন, “ছাত্রছাত্রীদের যদি শুরুর দিক থেকেই বিভিন্ন উচ্চশিক্ষার বিকল্প সম্পর্কে অবগত করা যায়, তাহলে তারা আরও বড় স্বপ্ন দেখতে শেখে এবং সেগুলোর জন্য সঠিকভাবে পরিকল্পনা করতে পারে। আজকের ফেয়ারে এতগুলি প্রতিষ্ঠানের অংশগ্রহণ আমাদের শিক্ষার মান এবং দায়বদ্ধতারই প্রতিফলন। আদিত্য অ্যাকাডেমি গ্রুপের অনারারি ডিরেক্টর – স্কুল এডুকেশন, মিসেস সবিতা সাহা বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ভালো ফল নয়, বরং ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশে সাহায্য করা। এই ইউনিভার্সিটি ফেয়ার তাদের ভবিষ্যৎ পথ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ফেয়ার ছিল এক নিঃসন্দেহে সফল উদ্যোগ, যেখানে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। আদিত্য অ্যাকাডেমি আবারও প্রমাণ করল যে, তারা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

যাত্রীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ শিয়ালদহ শাখার

যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

গিরিশ চন্দ্র ঘোষের জন্মদিন পালন

গিরিশ চন্দ্র ঘোষের জন্মদিন পালন

সাহারা বিদ্যা ভবন স্কুলের নতুন ক্লাস রুম চালু

সাহারা বিদ্যা ভবন স্কুলের নতুন ক্লাস রুম চালু

এক বছরের ব্যবধানে একই স্থানে পথদূর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্র

এক বছরের ব্যবধানে একই স্থানে পথদূর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্র

দু’দিন ব্যাপী বেঙ্গল ফিস‌ ফেস্ট‌ নলবন ফুড পার্কে

দু’দিন ব্যাপী বেঙ্গল ফিস‌ ফেস্ট‌ নলবন ফুড পার্কে

মধ্যমগ্রামের ফরচুন সিটিতে আগুন 

মধ্যমগ্রামের ফরচুন সিটিতে আগুন 

গোবরডাঙ্গায় সাংবাদিক আক্রান্তে মূল আসামী অধরা

গোবরডাঙ্গায় সাংবাদিক আক্রান্তে মূল আসামী অধরা

গুমা ইকো ক্লাবের পড়ুয়াদের সাইবার সচেতনতা ও বৃক্ষরোপণ
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment