Banner Top
Tuesday, 24 March, 2026

জামাই ষষ্ঠীতেই গাছ ষষ্ঠী পূজা 

                                                             দাবদাহ, অক্ষয় গুছাইত, তমলুক:  প্রাচীন রীতি মেনে আজও জামাইষষ্ঠীর দিনে তমলুকে পুজো করা একটি অশ্বত্থ গাছকে। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর এলাকার চক্রবর্তী পরিবারের একটি অশ্বত্থ গাছে প্রায় ৪০০ বছর ধরে বংশ পরম্পরায়  জামাইষষ্ঠীর দিন গাছ ষষ্ঠীর পূজা করা হয়। আগে এই পুজো চক্রবর্তী পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন আশেপাশের সমস্ত মহিলারা এই পুজোয় অংশগ্রহণ করেন। জামাই ষষ্ঠীর দিন গাছের গোড়ায় ফলমূল মিষ্টি দিয়ে পুজো করা হয়। গাছের গোড়ায় পড়ানো হয় নতুন বস্ত্র। গাছে দেওয়া হয় দই এর  ফোঁটা। সুতোতে হলুদ ও সিঁদুর  মাখিয়ে সেই সুতো দিয়ে বেঁধে ফেলা হয় গাছটিকে। তারপর শুরু হয় পূজা। পুষ্পাঞ্জলী দেন মহিলারা। পুজো শেষে এই গাছে বাঁধা সুতো মঙ্গলের জন্য বেঁধে দেওয়া হয় বাড়ির জামাই ও ছেলেদের হাতে। প্রতিবছরের মতো এ বছরও চিরা চরিত ঐতিহ্য মেনে পালন করা হল গাছ ষষ্ঠী। চক্রবর্তী পরিবারের এক পুত্রবধূ নীলাঞ্জনা চক্রবর্তী জানান, জামাইষষ্ঠীর দিন সকাল থেকেই আমাদের এই প্রাচীন অশ্বত্থ গাছকে কাপড় পরিয়ে দেওয়া হয়। ফল,ফুল, দই, পায়েস দিয়ে আমরা সবাই পুজো দিই। আমাদের খুব ভালো লাগে। পরিবারের অন্য এক সদস্যা রেখা চক্রবর্তী বলেন, সবাই জামাইষষ্ঠীর দিন বাবার বাড়ি গেলেও আমরা কখনোই এই পুজো ছেড়ে যাই না। বাড়ির ছেলে ও জামাইয়ের মঙ্গল কামনায় চক্রবর্তী পরিবারের মহিলারা সহ আশেপাশের স্থানীয় এলাকার সমস্ত মা-বোনেরা এই পুজোয় অংশগ্রহণ করেন।

রেল ভারতের মানবতার চলমান নিদর্শন

রেল ভারতের মানবতার চলমান নিদর্শন 

                                                               দাবদাহ লাইভ, সংবাদদাতাঃ   তিন কোটি যাত্রী নিয়ে প্রতিদিন ১৩,০০০-র বেশি ট্রেন চলে ভারতের বিভিন্ন প্রান্তে। কিন্তু এই অসংখ্য ট্রেনের মধ্যে একটি ট্রেন নিঃশব্দে আলাদা হয়ে ওঠে। না, তা গতি, বিলাসিতা বা প্রযুক্তির জন্য নয়, বরং মানবিকতার জন্য। এই ট্রেনটির নাম সাচখণ্ড এক্সপ্রেস, যা ভারতের একমাত্র ট্রেন যেখানে যাত্রীদের বিনামূল্যে প্রাতঃরাশ, দুপুর এবং রাতের খাবার পরিবেশন করা হয়, প্রায় ৩৫ ঘণ্টার দীর্ঘ যাত্রাপথে, মহারাষ্ট্র থেকে পাঞ্জাব পর্যন্ত। সাচখণ্ড এক্সপ্রেস (১২৭১৫) চলে মহারাষ্ট্রের নানদের থেকে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত, প্রায় ২,০০০ কিমি পথ অতিক্রম করে এবং দুটি পবিত্র শিখ তীর্থস্থানকে যুক্ত করে। যদি আপনি এই ট্রেনে সফর করেন, তাহলে আপনি পাবেন গরম গরম ঘরোয়া রান্নার খাবার — যেমন কড়ি-চাল, সবজি, গরম রুটি — আর তার সঙ্গে থাকবে এক উষ্ণ হাসি। এই খাবারগুলো রেলওয়ের রান্নাঘরে তৈরি হয় না, বরং কাছাকাছি গুরুদোয়ারাগুলিতে প্রস্তুত হয় এবং স্বেচ্ছাসেবকরা স্টেশনে এসে ট্রেনে পরিবেশন করেন। এটি শিখদের লঙ্গর প্রথার একটি অংশ, যেখানে ধনী-গরিব নির্বিশেষে, যে কেউ বিনামূল্যে সম্মানের সঙ্গে খাবার পান। এই সুন্দর উদ্যোগটি শুরু হয়েছিল ১৯৯৫ সাল থেকে, অর্থাৎ প্রায় ৩০ বছর ধরে এই ট্রেনে বিনামূল্যে খাবার পরিবেশন করা হচ্ছে। এই খাবার শুধুমাত্র এক জায়গায় নয়, ট্রেনের পথে একাধিক স্টেশনে পরিবেশন করা হয়। যদিও কোনো সরকারি তালিকা নেই, কিন্তু অনেক যাত্রী জানিয়েছেন যে তারা ঔরঙ্গাবাদ, ভোপাল, ঝাঁসি, গোয়ালিয়র, দিল্লি, ও লুধিয়ানা স্টেশনগুলোতে খাবার পেয়েছেন। যেহেতু এই খাবার রেলওয়ের ক্যান্টিন থেকে নয়, তাই খাবার নেওয়ার জন্য আপনাকে নিজের থালা বা টিফিন বক্স সঙ্গে রাখতে হয়। স্বেচ্ছাসেবকরা সাধারণত প্ল্যাটফর্ম ধরে হাঁটেন বা কোচে উঠে খাবারের পাত্র নিয়ে যাত্রীদের মধ্যে খাবার বিতরণ করেন। একটা এমন সময়ে যখন সবকিছুই লেনদেনের ভিত্তিতে চলে, তখন এই ট্রেন আমাদের মনে করিয়ে দেয়, মানবতা হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারে। যা একদিন একান্ত নিঃস্বার্থ দান হিসেবে শুরু হয়েছিল, আজ তা এই ট্রেনের একটি পরিচয়ে পরিণত হয়েছে। তাই কেউ যদি ভারতীয় রেল নিয়ে কথা বলে, তাদের বলুন — একটা ট্রেন আছে, যা শুধু গন্তব্যে নিয়ে যায় না, মানবতার এক চলমান নিদর্শনও হয়ে উঠেছে।

নিউজ এক ঝলকে

দেশের রাজা বাছাই হতো ভোটে

দেশের রাজা বাছাই হতো ভোটে

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

যাত্রীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ শিয়ালদহ শাখার

যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

গিরিশ চন্দ্র ঘোষের জন্মদিন পালন

গিরিশ চন্দ্র ঘোষের জন্মদিন পালন

সাহারা বিদ্যা ভবন স্কুলের নতুন ক্লাস রুম চালু

সাহারা বিদ্যা ভবন স্কুলের নতুন ক্লাস রুম চালু

এক বছরের ব্যবধানে একই স্থানে পথদূর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্র

এক বছরের ব্যবধানে একই স্থানে পথদূর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্র

দু’দিন ব্যাপী বেঙ্গল ফিস‌ ফেস্ট‌ নলবন ফুড পার্কে

দু’দিন ব্যাপী বেঙ্গল ফিস‌ ফেস্ট‌ নলবন ফুড পার্কে

জামাই ষষ্ঠীতেই গাছ ষষ্ঠী পূজা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement