Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

বঙ্গ শিল্পে ২৫ হাজার কোটি বিনিয়োগে ৭০ হাজার কর্মসংস্থানে আশাবাদী

                                                                                            দাবদাহ লাইভ, বারাসাত,  মহ: মফিজুর রহমান:  শিল্পে লগ্নি ও কর্মসংস্থানের ক্ষেত্রে এবার নজির সৃষ্টি করতে চলেছে বাংলা। রাজ্যে ১০ টি ইন্ডাস্ট্রিয়াল প্লটে লগ্নি হতে চলেছে ২৫ হাজার কোটি টাকা। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যে কর্মসংস্থান হবে ৭০ হাজারের বেশি। সম্প্রতি, নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন কোম্পানিকে প্লট বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ২৫১৫ একর জমিতে ১০ টা ইন্ডাস্ট্রিয়াল প্লট হবে। বেশিরভাগ স্টিল ইন্ডাস্ট্রি হবে। নিউটাউনে ২৫ একর জমিতে তৈরি হবে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট এন্ড কালচারাল পার্ক। সংক্ষেপে আইটেক। যার বাংলা নাম হবে বিশ্ব অঙ্গন। হিডকো-র সঙ্গে গাঁটছড়া বেঁধে পিপিপি মডেলে এই বিশ্বমানের পার্ক তৈরি করবে রাজ্য। ১৫ টি শিল্পতালুকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের জন্য ৪৫ টি সংস্থাকে জমি বরাদ্দ করা হয়েছে। যেখানে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ হবে। জেলায় জেলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বাংলায় শিল্পের দ্রুত বিকাশ হচ্ছে ও জমির চাহিদা বাড়ছে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, দ্রুত শিল্পায়ন ও কর্মসংস্থান আমাদের লক্ষ্য। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে বাংলা এখন দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। রাজ্যে ৯০ লাখ ইউনিটে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ কাজ করেন বলেও তিনি জানান।

দেশের খবর

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন বঙ্গের ১০৩টি ‘অমৃত ভারত স্টেশন’

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন বঙ্গের ১০৩টি ‘অমৃত ভারত স্টেশন’ 

                                                               দাবদাহ লাইভ, কলকাতা, ১৯ মে, ২০২৫ঃ   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  আগামী ২২ মে, ২০২৫ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের জয়চণ্ডী পাহাড় স্টেশন (পুরুলিয়া)- সহ ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। একই দিনে পশ্চিমবঙ্গের পানাগড় এবং কল্যাণী ঘোষপাড়া রেলস্টেশনও উদ্বোধন বলে জানা যায়। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের মোট ১০০টি স্টেশনকে নতুন রূপ দেওয়ার  কাজ চলছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রেলস্টেশনগুলির পুনর্গঠন এই অঞ্চলের রেল পরিকাঠামোকে আধুনিক করে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রী সুবিধা ও প্রবেশযোগ্যতা বাড়ানো এবং টেকসই নকশার ব্যবস্থা করায় এই উন্নয়ন শুধুমাত্র যাত্রার অভিজ্ঞতাই উন্নত করবে না, এই অঞ্চলের অর্থনীতিতেও যথেষ্ট অবদান রাখবে বলে প্রধানমন্ত্রীর অভিমত। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড় স্টেশন যাত্রী ও মালবাহী পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই স্টেশনের পুনর্গঠন অভূতপূর্ব সময়ে সম্পন্ন হয়েছে, যাতে যাত্রীদের উন্নত পরিষেবা প্রদান করা যায়। জয়চণ্ডী পাহাড় স্টেশনে আধুনিক সুযোগ-সুবিধার যেমন লিফট, সৌন্দর্যায়নের প্রয়োজনে মধুবনী চিত্র স্টেশনের  হলঘরে, বিশ্রামাগার, ডরমিটরি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির অপেক্ষাকক্ষ,  টাইল-ব্যবহারে প্ল্যাটফর্ম মেঝের উন্নয়ন, ইত্যাদি সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প, পানীয় জলের বুথ ও শৌচাগার, মোরামসযুক্ত গাড়ি রাখার জায়গা, প্রতিবন্ধীদের জন্য বুকিং কাউন্টার, স্টেশন ও আশপাশের এলাকার উন্নয়ন, মূল প্রবেশপথে রাস্তা সংস্কার এবং গাড়ি রাখার এলাকায় রাস্তা প্রশস্ত করার কাজও সম্পন্ন হয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের এই কাজগুলি প্রদর্শনের জন্য জয়চণ্ডী পাহাড় স্টেশনে একটি মিডিয়া ট্যুরেরও আয়োজন করা হয় সম্প্রতি। ছাপা ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যম, রেলপ্রেমী ও সামাজিক মাধ্যমের প্রভাবশালীরা নতুন স্টেশনটি পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় সংবাদপত্রের প্রতিনিধিদের স্টেশনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয় বলে জানা যায়।                            ( তথ্যঃ পি আই বই)

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

যাত্রীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ শিয়ালদহ শাখার

যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

গিরিশ চন্দ্র ঘোষের জন্মদিন পালন

গিরিশ চন্দ্র ঘোষের জন্মদিন পালন

সাহারা বিদ্যা ভবন স্কুলের নতুন ক্লাস রুম চালু

সাহারা বিদ্যা ভবন স্কুলের নতুন ক্লাস রুম চালু

এক বছরের ব্যবধানে একই স্থানে পথদূর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্র

এক বছরের ব্যবধানে একই স্থানে পথদূর্ঘটনায় মৃত্যু পিতা-পুত্র

দু’দিন ব্যাপী বেঙ্গল ফিস‌ ফেস্ট‌ নলবন ফুড পার্কে

দু’দিন ব্যাপী বেঙ্গল ফিস‌ ফেস্ট‌ নলবন ফুড পার্কে

মধ্যমগ্রামের ফরচুন সিটিতে আগুন 

মধ্যমগ্রামের ফরচুন সিটিতে আগুন 

গোবরডাঙ্গায় সাংবাদিক আক্রান্তে মূল আসামী অধরা

গোবরডাঙ্গায় সাংবাদিক আক্রান্তে মূল আসামী অধরা

বঙ্গ শিল্পে ২৫ হাজার কোটি বিনিয়োগে ৭০ হাজার কর্মসংস্থানে আশাবাদী মুখ্যমন্ত্রী
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment