Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

বৃদ্ধ দম্পতিকে রক্ষা করতে গিয়ে আহত কাউন্সিলর

                                               দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  বৃদ্ধ দম্পতির উপর অত্যাচার করে চলেছিল তাঁদের নেশাগ্রস্ত সন্তান। তাঁর কবল থেকে বৃদ্ধ দম্পতিকে রক্ষা করতে গিয়ে আহত হয় স্থানীয় কাউন্সিলার। এই ঘটনায় ব্যপক উত্তেজনা পরিলক্ষিত হয় এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পৌর এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের সরকার বাগান এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকার বাগান এলাকায় শংকর সরকার, স্ত্রী বন্দনা ও ছেলে শুভঙ্করকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। অভিযোগ, নেশাগ্রস্ত ছেলে শুভঙ্কর প্রতিদিনই নেশা করার জন্য অর্থ দাবি করত তাঁর বাবা-মায়ের উপর। নেশার অর্থের জন্য  বাবা-মায়ের উপর চরম অত্যাচারও করত শুভঙ্কর। একই কারণে রবিবার রাতে শুরু হয় অশান্তি। এদিন অশান্তি চরমে পৌঁছায়। বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক মারধর শুরু করে তাঁদের গুণধর পুত্র। খবর পেয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী ঘটনাস্থলে ছুটে যান। শুভঙ্করের হাত থেকে বৃদ্ধ দম্পতিকে রক্ষা করতে গেলে, শুভঙ্কর কাউন্সিলর এর উপর চড়াও হয় বলে অভিযোগ। মেরে কাউন্সিলর এর মাথা ফাটিয়ে দেয় সে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় কাউন্সিলরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্যারাকপুর ডঃ বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, বেশ কয়েকটি সেলাই পড়ে তাঁর মাথায়। আক্রান্ত কাউন্সিলরের কথায়, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তবে এদিনের ঘটনা মাত্রা ছাড়িয়ে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন, একটি খুব মজবুত লাঠি নিয়ে অসুস্থ বাবা-মাকে মারতে উদ্যত হয়েছে শুভঙ্কর। তখন তিনি বৃদ্ধ দম্পতিকে নেশাগ্রস্ত শুভঙ্করের হাত থেকে রক্ষা করতে গেলে শুভঙ্কর তাঁর উপর চড়াও হয়, তাঁর মাথায় লাঠিকাঘাত করে। তবে ওই ঘটনার পর থেকে ছেলেকে বাড়িতে ঢুকতে দিতে নারাজ আক্রান্ত দম্পতি। ছেলের কঠোর শাস্তির দাবিও করেছেন তাঁরা। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ।

বধু মৃত্যুর খবর

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য,ধৃত ৫

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য,ধৃত ৫

                                           দাবদাহ লাইভ, বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ  ফ্ল্যাট থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়াকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। তদন্তে নেমে ৫ জনকে আটক করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমার বাগুইআটি থানার অন্তর্গত কেষ্টপুরের সরদার পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫শে জানুয়ারি বউবাজার এলাকার বাসিন্দা পল্লব মিত্রের সঙ্গে মৃতা ৩৫ বছরের অনুসূয়া দত্তের বিবাহ হয়। শ্বশুর বাড়ি বউবাজার এলাকায় হলেও কেষ্টপুরের সারদার পাড়ার একটি ফ্ল্যাটে পল্লবের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে পল্লবের সাথে অনুসূয়ার সম্পর্ক ভালো ছিল না। মদ্যপ অবস্থায় প্রায় দিনই স্ত্রী র উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত পল্লব। রবিবার রাতে ঘটনার পুনরাবৃত্তি ঘটে। পল্লব মদ্যপ অবস্থায় বাড়ি ঢোকা মাত্রই তাঁর স্ত্রী র সাথে বচসা বাঁধে। চলে মারধর। মেয়ের অসুস্থতার খবর পেয়ে মৃতার পরিবারের লোকজন ফ্ল্যাটে পৌঁছায়। সেখানে ঝুলন্ত অবস্থায় থাকা অনুসূয়ার দেহ দেখে বাগুইআটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টি-শার্ট। দেহ উদ্ধারের পাশাপাশি, মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। স্ত্রী-কে শ্বাসরোধ করে হত্যা করার পর আত্মহত্যার রূপ দিতে দেহটি সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়দের অনুমান। মৃতার পরিবারের পক্ষ থেকে জানা যায়, ফোন মারফত অনুসূয়ার অসুস্থতার খবর পেয়ে মেয়ের ফ্ল্যাটে যায় তাঁরা। সেখানে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। এরপরই থানায় জামাই ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। তাঁরা এও জানান, সপ্তাহের বেশিরভাগ সময় পল্লব তাঁর বৌবাজারের বাড়িতে থাকত। অনুসূয়া ফ্ল্যাটে একাই থাকত। অভিযুক্ত শিয়ালদহ চত্বরে তোলাবাজি ব্যতীত কোনও কাজ করত না। এমনকি সে পরকীয়া সম্পর্কে জড়িত। বিষয়টি জেনে ফেলায়, স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা প্রায় লেগেই থাকত। বিবাহের পর থেকেই মদ্যপ অবস্থায় মেয়ের উপর শারীরিক নির্যাতন চালাত পল্লব। পরিবারের সদস্যরা তাঁকে মদত দিত। রবিবার রাতে একই কারণে অশান্তি বাঁধে। অশান্তি চরমে পৌঁছানোয় পল্লব অনুসূয়াকে হত্যা করেছে বলে অভিযোগ। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে কিছু জানায়নি পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মহিলার মৃত্যুর আসল কারন জানা যাবে। সেই অনুযায়ী ঘটনার তদন্ত হবে বলে জানায় পুলিশ।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

যাত্রীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ শিয়ালদহ শাখার

যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

বৃদ্ধ দম্পতিকে রক্ষা করতে গিয়ে আহত কাউন্সিলর
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment