Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

ফেরিওয়ালার ঝোলা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  রাজ্য জুড়ে ঘটে চলেছে নানান অপ্রীতিকর ঘটনা। যা ঘিরে উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলগুলি। বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুড়ি মুড়কির মত উদ্ধার হচ্ছে বোমা, গুলি, বন্দুক। রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বোমা গুলির ভান্ডার তৈরি হয়েছে বলে বারবার অভিযোগ করেছে বিরোধী দলগুলি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতেই ওই অবৈধ অস্ত্র তৈরীর কারখানা তৈরি হওয়ার পাশাপাশি বোমা, গুলি ও অর্থের লেনদেন চলছে বলেও অভিযোগ। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু আচমকা একজন ফেরিওয়ালার ঝোলা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার চন্দননগর পুলিশ কমিশনারেট এর ডানকুনি থানার অন্তর্গত ডানকুনি শিল্পাঞ্চলের খুসাইগাছি এলাকায় ঘটনাটি ঘটে। এহেন ঘটনায় হতবাক পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বেশ কিছুদিন যাবৎ ডানকুনির তেঁতুলতলায় বসবাস করত মহিউদ্দিন মোল্লা ওরফে ছোট্ট নামে এক ফেরিওয়ালা। সূত্র অনুযায়ী খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ খুসাইগাছি এলাকায় হানা দেয়। সেখানে ছোট্টকে দেখে সন্দেহ হওয়ায়, তাঁকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালাতেই তাঁর ঝোলা থেকে উদ্ধার হয় একটি ওয়ান সাটার পিস্তল। এরপরই ওই ফেরিওয়ালাকে গ্রেফতার করে ডানকুনি থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। একজন ফেরিওয়ালা হয়ে ধৃত তাঁর ঝোলায় আগ্নেয়াস্ত্র রেখেছে কেন, সে কবে, কোথা থেকে পেয়েছে ওই আগ্নেয়াস্ত্র, কতদিন যাবত ধৃত সেটি নিজ ঝোলায় নিয়ে ঘুরছিল, সে কোনও বড়সড় দুষ্কৃতি দলের সঙ্গে যুক্ত কিনা বা কোনও অপরাধমূলক কাজের ছক কষেছিল কিনা, তাঁর সাথে আর কে বা কারা কিভাবে যুক্ত, উঠে এসেছে এমনই নানান প্রশ্ন। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় ডানকুনি থানার পুলিশ।

গোপন সুড়ঙ্গ দেখায় এলাকায় চাঞ্চল্য

গোপন সুড়ঙ্গ দেখায় এলাকায় চাঞ্চল্য

 গোপন সুড়ঙ্গ দেখায় এলাকায় চাঞ্চল্য

                                        দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, পিংলা:  বাড়ি তৈরির সময় বেরিয়ে এল গোপন সুড়ঙ্গ, এলাকায় চাঞ্চল্য। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাঁকা বাড়ি তৈরি  করার জন্য ভিত  খোঁড়ার কাজ চলছিল। সেই ভিত খোঁড়ার সময় মাটি কাটা শ্রমিকরা দেখতে পান একটি বড় সুড়ঙ্গ পথ। চুন সুরকি ও পাতলা ইঁটের তৈরি এই সুড়ঙ্গ। সেই খবর এলাকায় চাউর হতেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় জমান অনিমা ঘোষের বাড়িতে। সুড়ঙ্গের ছবি মোবাইলে ভিডিও ক্যামেরা করতে থাকেন অনেকে।আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এই সুড়ঙ্গ বহু বছর আগের তৈরি। পুরানো কোনো বাড়ি বা মন্দির হতে পারে। ইতিমধ্যে পিংলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  এলাকায় প্রশাসনিক কর্তারা এসে পৌঁছালে এই মাটি এবং ইঁট পরীক্ষা করা হবে। পাশাপাশি এই সমস্ত বিষয়ে যারা এক্সপার্ট তাদেরকের খবর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

যাত্রীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ শিয়ালদহ শাখার

যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

ফেরিওয়ালার ঝোলা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment