Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

নববারাকপুরে ছন্দনীড়ের নাট্যেৎসব

                              দাবদাহ লাইভ, বারাসাত,  প্রিয়া মুখোপাধ্যায়: গত ১৫ই সেপ্টেম্বর নববারাকপুর ছন্দনীড়ের ২০তম বর্ষের নাট্য উৎসব অনুষ্ঠিত হয় স্থানীয় কৃষ্টি অডিটোরিয়ামে।  বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ডঃ দানী কর্মকার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নাট্য উৎসবের শুভ সূচনা করেন। একে একে অতিথি, সভাপতি ও সম্পাদকের বক্তব্য সহ সংস্থার মহিলা অভিনেত্রী দ্বারা নাট্য অভিনেত্রী সুতপা সরকার পরিচালিত শ্রুতিনাটক সবুজায়ন পরিবেশিত হয়। সুন্দর পরিবেশনায় দর্শশকদের প্রশংসা আদায় করে নেয় চারজন অভিনেত্রীই। এরপর মুখ্য আকর্ষণ পূর্ণাঙ্গ নাটক ফিঙ্গার প্রিন্ট নাটকটি সৃজিত হয়। রচনা পার্থ প্রতিম চৌধুরী। নির্দেশনায় কমল দত্ত। নাটক নির্দেশনায় কমল দত্ত মুন্সীয়ানার পরিচয় দিয়েছেন। দর্শকদের অভিমত যেন একটা সিনেমা দেখলাম। প্রত্যেকের সাবলীল অভিনয়ে নাটকটি দর্শকের কাছে মনোগ্রাহী হয়ে ওঠে। সি বি আই ইন্সপেক্টর কমল দত্ত, স্বাতী চরিত্রে সুতপা সরকার পুলিশ ইন্সপেক্টর চরিত্রে গৌতম ঘোষ এবং চাকরের চরিত্রে জয়ন্ত দেবনাথের অভিনয় বিশেষ নজর কাড়ে। এছাড়াও অনির্বান গুহঠাকুরতা, প্রবীর ঘোষ শঙ্কর ঘোষ ও দীপক গুপ্ত দের অভিনয় ছিল যথাযথ। জন্মদিনের পার্টিতে নাচের দৃশ্যর শিল্পীরাও দর্শক মনে দাগ কাটে। আবহ কৌশিক সজ্জন, আলো মনোজ প্রসাদ এবং সুতপা সরকারের মঞ্চসজ্জা প্রসংশা আদায় করে নিয়েছে। নববারকপুরের নাট্যপিপাসু দর্শক ছন্দনীড়ের পরবর্তী প্রযোজনা দেখবার জন্য অপেক্ষায় থাকবে।

স্কুল থেকে ফেরার পথে আহত খুদে পড়ুয়া

স্কুল থেকে ফেরার পথে আহত খুদে পড়ুয়া

স্কুল থেকে ফেরার পথে আহত খুদে পড়ুয়া 

                                   দাবদাহ লাইভ, নববারাকপুর,  প্রিয়া মুখোপাধ্যায়ঃ স্কুল থেকে ফেরার পথে সাম্প্রতিক কালে সাইকেলে পা জড়িয়ে আহত হয় এক খুদে পড়ুয়া। এদিন সকালে মন্তেসরি পাঠভবনের আপার নার্সিরির ওই পড়ুয়া বাবার সাথে সাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখনই ঘটে এই বিপত্তি। বছর পাঁচেকের ওই খুদেকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে বাম পায়ের  গোড়ালিতে চারটে সেলাই পড়ে। নববারাকপুর পুরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম মাসুন্দা বুড়ির বাড়ির সন্নিকটে ওই খুদের বাড়ি বলে জানা যায়।

পানিহারায় বিশ্ব নবী দিবসে শোভাযাত্রা

পানিহারায়  বিশ্ব নবী দিবসে  শোভাযাত্রা

                                 দাবদাহ লাইভ, বারাসাত,  প্রিয়া মুখোপাধ্যায়ঃ সাম্প্রতিক কালে, সেখ রাজার উদ্দ্যোগে বিশ্ব নবী দিবসে ব্যারাকপুর -২ ব্লকের বোদাই মসজিদের পানিহারা গ্রাম বাসীদের উদ্যোগে এক শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় পানিহারা মসজিদে।  এদিন শিশু কিশোর থেকে বয়স্ক মানুষদের হাতে বিস্কুট, কেক, লাড্ডু শীতল পানীয় জল বিলি করা হয়। হাজার হাজার মানুষের ঢল নামে বিশ্ব সম্প্রীতির এই শোভাযাত্রায় । উপস্থিত ছিলেন বিলকান্দা -১ গ্রাম পঞ্চায়েত প্রধান প্রবীর দাস, নিউ বারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, পঞ্চায়েত সমিতির সঞ্চালক স্বপ্না রায়, কর্মাধ্যক্ষ অধ্যাপক শ্যামাপদ রায়, সদস্য গোবিন্দ মন্ডল সহ মসজিদের ইমামরা। শোভাযাত্রার অন্যতম উদ্যোক্তা সেখ রাজা বলেন,  প্রতিবছরের মতো এ বছরও বিশ্ব নবী দিবসে সাম্প্রদায়িক সম্প্রীতির শোভাযাত্রায় কাতারে কাতারে মানুষের জনজোয়ার একটি মিলনোৎসবে পরিনত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে তথা রাজ্যের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদ ও  সাম্প্রদায়িক দাঙ্গা যে ভাবে মাথা চাড়া দিচ্ছে বলে সমালোচকরা ভাবছেন, সেখানে এই সম্প্রীতির মিছিল অবশ্যই অর্থবহ বলে বিজ্ঞজনের অভিমত।   

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

যাত্রীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ শিয়ালদহ শাখার

যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

নববারাকপুরে ছন্দনীড়ের নাট্যেৎসব
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment