Banner Top
Tuesday, 24 March, 2026

চিকিৎসা কেন্দ্রে জারি স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশিকা 

                                                              দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের জেরে রাজ্য তথা দেশ জুড়ে চলছে প্রতিবাদের ঝড়। বিদেশেও পড়েছে সেই ঝড়ের প্রভাব। চিকিৎসক হত্যাকাণ্ডের সুবিচার ও অপরাধীর শাস্তির দাবিতে চলছে টানা আন্দোলন। সেই আবহে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে জারি করা হয় নয়া নির্দেশিকা। যা রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোয় শুরু হয়েছে চর্চা। রাজ্যের সকল মেডিকেল কলেজ এবং হাসপাতালের পাশাপাশি ওই নির্দেশিকার কপি স্বাস্থ্য সাথী প্রকল্পের ফিনান্স আধিকারিক এর কাছেও পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, আরএমও তথা রেসিডেন্ট মেডিকেল অফিসার এবং এসআর তথা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের সম্পর্কে সমস্ত তথ্য স্বাস্থ্য ভবনকে জানাতে হবে। রেসিডেন্ট মেডিকেল অফিসার এবং সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের এই পদ হল নন প্র্যাকটিসিং পদ। অর্থাৎ তাঁরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। ওই পদে থাকা চিকিৎসকদের সম্পর্কে বিস্তারিত অর্থাৎ আরএমও ও এসআর ডাক্তারদের নাম, ফোন নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, আধার কার্ড, প্যান কার্ড নম্বর এমনকি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে তাদের উচ্চশিক্ষা সম্বন্ধিত সমস্ত নথি,  জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ ই আগস্ট আর জি কর হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। পরবর্তীতে জানা যায়, ওই চিকিৎসকের উপর নির্মম অত্যাচারের পর ধর্ষণ শেষে হত্যা করে প্রমাণ লোপাটের প্রভূত চেষ্টা চালানো হয়েছে। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে চিকিৎসকেরা। অপরাধীর শাস্তি এবং ন্যায় বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির পাশাপাশি পথে নেমে আন্দোলন করে চলেছে প্রতিনিয়ত। নির্যাতিতার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ ও কর্মবিরতির পথে হাঁটবে বলে অনড় প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে আরজি কর কান্ডে পুলিশের ভুমিকা নিয়েও উঠেছে নানাবিধ প্রশ্ন। তার নিরিখে সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার ‘বিনীত গোয়েল’ এর পদত্যাগের দাবিতে লাল বাজার অভিযানও করেছে তাঁরা। এই নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে জারি করা হয় নয়া নির্দেশিকা। যা নিয়ে ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে ‘জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ এর ডাক্তার ‘অনিকেত মাহাতো’ বলেন, চলমান আবহে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তা কেবলমাত্র প্রতিবাদী চিকিৎসকদের কর্মবিরতি হটানো ও আন্দোলন দমানোর উদ্দেশ্যেই। এখন দেখার বিষয় স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে জারি করা নয়া নির্দেশিকা কতটা কার্যকর হয়। চিকিৎসা কেন্দ্রেই বা এর কিরূপ প্রভাব পড়ে।

নিউজ এক ঝলকে

দেশের রাজা বাছাই হতো ভোটে

দেশের রাজা বাছাই হতো ভোটে

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

যাত্রীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ শিয়ালদহ শাখার

যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

চিকিৎসা কেন্দ্রে জারি স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশিকা 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement