Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

উদ্ধার ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ 

                                                             দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। পাচারকারীদের কর্মকান্ড ভেস্তে দিয়ে উদ্ধার হয় নানান সামগ্রী। প্রায়শই এমন ঘটনা ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। এবার বিরল প্রজাতির কচ্ছপ পাচার করতে গিয়ে বানচাল হয় সেই পাচার প্রক্রিয়া। বিএসএফ এর হাতে ধরা পড়ে পাচারকারী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ এর তারালি সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, তারালি সীমান্ত এলাকায় দুটো বড়ো ব্যাগ সহ সাইকেল চালিয়ে এক ব্যাক্তিকে সোমবার গভীর রাতে যেতে দেখে সীমান্তে কর্তব্যরত জওয়ানরা। সন্দেহ হওয়ায় তাঁকে থামিয়ে তাঁর কাছে থাকা দুটি বড় ব্যাগে তল্লাশি চালায়। ওই ব্যাগ থেকে উদ্ধার হয় বহুমূল্যের ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ। কচ্ছপগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই রাতের অন্ধকারে ওই সীমান্তবর্তী এলাকায় ওই ব্যাক্তি গিয়েছিল বলে জানায় বিএসএফ এর জওয়ানরা। ব্যক্তিকে আটক করেছে বিএসএফ। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ওই বিপুল সংখ্যক কচ্ছপ সহ ধৃত ব্যাক্তিকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ এর জওয়ানরা। পরবর্তিতে উদ্ধারকৃত ওই বিরল প্রজাতির কচ্ছপ সহ ধৃতকে বসিরহাট বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানায় স্বরূপনগর থানার পুলিশ।

অস্ত্রাঘাতে জখম ছাত্রী ধৃত যুবকের গণপিটুনি

বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রাঘাতে জখম ছাত্রী

                                          দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ আরজি কর আবহে তোলপাড় রাজ্য। এরই মাঝে স্কুল শেষে বাড়ি ফেরার সময় এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় এক স্কুল ছাত্রী। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সন্তানকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠে ছাত্রীর মা। তাঁর আর্ত চিৎকারে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে যুবককে ধরে গণপিটুনি দেয় ও আহত ছাত্রীকে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে ক্ষুব্ধ জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার বেলঘড়িয়া থানার অন্তর্গত প্রফুল্লনগরের বেকারি রোড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে মায়ের সাথে বাড়ি ফিরছিল এক ছাত্রী। সেই সময় প্রফুল্ল নগর এলাকায় স্থানীয় বাসিন্দা অভিজিৎ দত্ত নামে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয়। শরীরের বিভিন্ন অংশে ওই অস্ত্রের কোপ লাগে। রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যায় সে। তাঁর মা মেয়েটিকে রক্ষা করলে গেলে তিনিও আঘাতপ্রাপ্ত হন। মায়ের আর্ত চিৎকারে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে গিয়ে যুবককে ধরে ফেলে গণপিটুনি দিতে শুরু করে। অন্যদিকে নাবালিকা ওই মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। মেয়েটির শরীরের একাধিক স্থানে অস্ত্রোপচার হয়, বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে খবর। খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে জন রোষের হাত থেকে উদ্ধার করার পাশাপাশি তাঁকে গ্রেফতার করে।  ওই ঘটনার পরই উত্তেজিত জনতা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে ধৃত যুবক দমদম সারদা মিশন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে পাঠরত স্থানীয় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ছাত্রীটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করার পাশাপাশি ছেলেটির গালে চড়ও মেরেছিল। ওই ঘটনার পর থেকে মেয়েটি তাঁর মায়ের সাথে যাতায়াত করা শুরু করে। সম্ভবত প্রেম প্রস্তাবে  অসফলতার কারণে, ক্ষোভের বশবর্তী হয়ে প্রতিশোধ নিতেই ধৃত ওই নাবালিকার উপর এমন হামলা চালিয়েছে বলে অনুমান পুলিশের। তবে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

যাত্রীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ শিয়ালদহ শাখার

যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

উদ্ধার ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment