Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

সীট’ দখল মুক্ত করতে পুলিশি অভিযান

                                                     দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ  কথায় বলে ‘জোর যার মুলুক তাঁর’। বর্তমানে কথাটা সর্বক্ষেত্রেই বিদ্যমান। ট্রেনে বসার সীট নিয়ে ঝামেলার দৃশ্য প্রায়শই ধরা পড়ে। চেনা পরিচিতির মধ্যে চলে সীট দেওয়া নেওয়ার পর্ব। এখানে বিশেষত বলপূর্বক ট্রেনের সীট দখলের কথাই তুলে ধরা হল। লোকাল ট্রেন গুলিতে প্রায়শই দেখা যায় পরিচিত ব্যাক্তিদের জন্য সীট দখল করে রাখার মত ঘটনা। ব্যাগ, রুমাল, পুরানো টিকিট বা কাগজ দিয়ে সীট দখল করে রাখা হয়। শিশু, বয়স্ক এমনকি অসুস্থ কোনও ব্যাক্তি উঠে যাত্রী বিহীন সীটে বসতে চাইলে নানান উপাচার মিশ্রিত বাক্যবাণে ক্ষতবিক্ষত হয়ে শেষমেশ তাদের দাঁড়িয়ে থেকেই যাত্রা করতে হয়। কেউ বা বাক্ বিতন্ডায় জড়িয়ে পড়েন। সীটে বসা নিয়ে মারামারির ঘটনায় রক্তপাত হয়ে গুরুতর জখম হওয়ার মতন ঘটনাও ঘটেছে বনগাঁ লোকালে। মহিলা কামরায় সীটে বসা নিয়ে ঝামেলা- এ কোনও নতুন ঘটনা নয়। বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার শিয়ালদহ বনগাঁ শাখার হাবরায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাবরা লোকালে চলছিল ঝামেলা। খবর পেয়ে জিআরপিএফ ও আরপিএফ এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিআরপিএফ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত শিয়ালদহ গামী হাবরা লোকালের লেডিস কামরায়, সীটে বসা নিয়ে ঝামেলা হবার অভিযোগ আসছিল। বুধবারও এর অন্যথা হয়নি। এদিন হাবরার ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ৩৩৬৫২ আপ হাবরা লোকাল। ট্রেনটি সকাল ৬ টা ৩৬ মিনিটে হাবরা ছেড়ে শিয়ালদহ অভিমুখে যাত্রা করে। ওই ট্রেনে নিয়মিত যাতায়াতকারী কিছু যাত্রী নানান জিনিস দিয়ে প্রতিনিনের ন্যায় এদিনও সীট দখল করে রেখেছিল তাদের পরিচিত যাত্রীদের জন্য। ফাঁকা সীট দেখে কিছু অনিয়মিত যাত্রী সীটে রাখা সামগ্রী সরিয়ে বসতে গেলেই শুরু জয় ঝামেলা। যার জেরে প্ল্যাটফর্ম সহ ট্রেনের কামরায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি আরপিএফ ও জিআরপিএফ এর কর্মকর্তারা সেখানে পৌঁছায়। জোরপূর্বক দখল করে রাখা সীট দখলমুক্ত করে যাত্রীদের বসার ব্যাবস্থা করে দেন। যাত্রীদের উদ্দেশ্যে জিআরপি-র আধিকারিক বলেন, নিয়মিত বা অনিয়মিত – প্রত্যেকেরই ট্রেনের সীটে বসার অধিকার আছে। অনিয়মিত যাত্রীদের বসতে না দিয়ে সীট দখল করে রাখা সম্পূর্ণরূপে বেআইনি। সীট দখলের বিষয়টা অমানবিকতার একটা দৃষ্টান্তও বটে।

নিউজ এক ঝলকে

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর স্থাপন হল নশিপুর হল্ট স্টেশনের

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু

যাত্রীদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ শিয়ালদহ শাখার

যাত্রীদের দাবি বাস্তবায়ন করতে পদক্ষেপ নিল শিয়ালদহ শাখা

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি নেতা গুলিবিদ্ধে রাজনৈতিক চাপানউতোর

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

যাদবপুর বিদ্যাপীঠে পাঁচদিনের ব‌ইমেলা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে পূর্ব রেলের বিশেষ সম্মাননা

সীট' দখল মুক্ত করতে পুলিশি অভিযান
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment