Banner Top
Tuesday, 24 March, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কার উল্টে বিপত্তি 

                                        দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, বীরভূমঃ  একটি যাত্রীবাহী বাসকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গ্যাস ভর্তি ট্রাঙ্কার। গুরুতর জখম হয় চালক। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নলহাটি থানার চামটিবাগান মোড় সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন সকালে রাণীগঞ্জ-মোড়গ্রামের ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি গ্যাস ভর্তি ট্রাঙ্কার রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল। অন্যদিকে সেই সময় একটি যাত্রীবাহী বাস নলহাটির দিক থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল। আচমকা যাত্রীবাহী বাসটি ট্রাঙ্কারের সামনে চলে আসলে বাসটিকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠে ট্যাঙ্কার চালক। সেই সময় ঘটে যায় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের জমিতে উল্টে যায় ট্রাঙ্কারটি। ঘটনায় গুরুতর জখম হয় ট্রাঙ্কারের চালক। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। পরবর্তীতে ক্রেন মারফত গ্যাস ভর্তি ট্যাঙ্কারটিকে উদ্ধার করে পুলিশ।

জেলা নিউজ

স্বামীর সাথে মতানৈক্যে ট্রেনে ঝাঁপ গৃহবধূ্র

স্বামীর সাথে মতানৈক্যে ট্রেনে ঝাঁপ গৃহবধূ্র 

                                                           দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, কাঁথি: চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এক গৃহধূরর দেহ। মর্মান্তিক এই  ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পাঁশকুড়া রেলপথের সুজালপুর ও আশাপূর্ণা রেল স্টেশনের মাঝে। সূত্র মারফৎ জানা যায় আজ দুপুর বারোটা নাগাদ দীঘা – পাঁশকুড়া গামী লোকাল ট্রেনের সামনে হঠাৎ করে এক গৃহবধূ ঝাঁপ মারেন। ঝাঁপ মরার সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে যায় ওই গৃহ বধূর দেহ। মৃতা গৃহবধূর নাম প্রমিলা দাস। বয়স ২২ । বাড়ি স্থানীয় আলালপুর গ্রামে। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গৃহবধূর বাবা এবং স্বামী। স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধূ এমন কাজ করেছে বলে মনে করছে এলাকার মানুষ। ঘটনা ঘটার পর বেশ কিছু সময় দাঁড়িয়ে যায় ট্রেনটি। ঘটনা স্থলে আসে দক্ষিণ পূর্ব রেলওয়ের কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাঁরা দেহটি উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ।

নিউজ এক ঝলকে

দেশের রাজা বাছাই হতো ভোটে

দেশের রাজা বাছাই হতো ভোটে

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্যাঙ্কার উল্টে বিপত্তি 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement