Banner Top
Wednesday, 25 March, 2026

গৃহবধূর নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্বামী

                                          দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  এক গৃহবধূর উপর নির্মম অত্যাচার করার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার অন্তর্গত বামনপুকুর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বামুনপুকুর এলাকা থেকে এক গৃহবধূ তাঁর স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে মিনাখাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চলতি সপ্তাহের সোমবার রাতে বামনপুকুর এলাকা থেকে প্রসেনজিৎ খাড়া নামে এক যুবককে আটক করে মিনাখাঁ থানার পুলিশ। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলার রুজু করে মিনাখাঁ থানার পক্ষ থেকে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বর্তমানে সেই অত্যাচারী স্বামীর ঠিকানা সেন্ট্রাল জেল।

তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে

হাড়োয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ

হাড়োয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ 

                         দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ চলছে লোকসভা নির্বাচনের মরশুম। সোমবার সমাপ্ত হয়েছে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। আগামী ২৫ তারিখ ষষ্ঠ দফার পরই জুনের ১ তারিখ অনুষ্ঠিত হবে সপ্তম দফা অর্থাৎ নির্বাচনের শেষ পর্বের অনুষ্ঠান। এ নিয়ে প্রচার পর্বের তোরজোড় চলছে জোর কদমে। তারই মধ্যে প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এর চিত্র। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ার বিহারী এলাকায় এমনই দৃশ্য পরিলক্ষিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম এর সমর্থনে হাড়োয়ায় মঙ্গলবার বিকেলে তৃণমূলের আদি ও নব্য-র পক্ষ থেকে দুটি মিছিল বার হয়। আটপুকুর এলাকা থেকে আদি ও নব্য-র কর্মী সমর্থকরা একটি মিছিল বের করে। অপরদিকে বিহারী এলাকা থেকে নব্য তৃণমূলের কর্মী সমর্থকরা একটি মিছিল বের করে। প্রচার পর্বের দুটি মিছিল বিহারী এলাকায় পৌঁছানো মাত্রই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শুরু হয় দলীয় সংঘর্ষ। আদি তৃণমূলের কর্মী সমর্থকেরা নব্য তৃণমূল কর্মী সমর্থকদের উপর, বাঁশ, লাঠি শাবল দিয়ে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র ছিল বলেও স্থানীয়দের অভিযোগ। ঘটনায় প্রায় ছয় জন জখম হয়েছে বলে জানা যায়। কারও মাথা, নাক ফাটে। কারও বা দাঁত খুলে পড়ে যায়। ফলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন রাতে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর।

নিউজ এক ঝলকে

দেশের রাজা বাছাই হতো ভোটে

দেশের রাজা বাছাই হতো ভোটে

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

গৃহবধূর নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্বামী
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement