Banner Top
Tuesday, 24 March, 2026

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement

লোকসভার লক্ষ্যে জেলা সংগঠনে রদবদল তৃণমূলে

                    দাবদাহ লাইভ, বারাসাত, মহ: মফিজুর রহমানঃ  লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। তাই লোকসভা নির্বাচনের আগে জেলা সংগঠনে বড়সড় রদবদল করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের জেলা নেতৃত্বের শীর্ষপদে রদবদলের মধ্য দিয়ে জোরকদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিল জোড়াফুল শিবির। দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে রাজ্যজুড়ে সমস্ত জেলার দলীয় সভাপতি ও চেয়ারম্যানের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তাতে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের চেয়ে বেশি নেতা বদল হয়েছে দক্ষিণবঙ্গে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে পুরনো জেলা সভাপতিদের উপরই ভরসা রেখেছে মমতা-অভিষেকের দল। উত্তর ২৪ পরগনার বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে, আর চেয়ারপার্সন পদ থেকে তপতী দত্তকে সরিয়ে রত্না বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বসিরহাট সাংগঠনিক জেলায় দুই পদেই রদবদল করেছে তৃণমূল। চেয়ারপার্সন থেকে বিধায়ক হাজি নুরুল ইসলামকে সভাপতি করা হয়েছে আর নতুন চেয়ারপার্সন করা হয়েছে জেলার প্রাক্তন সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়কে। ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে তাপস রায়কে আর চেয়ারপার্সন নির্মল ঘোষ। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বজিৎ দাসকে আর চেয়ারপার্সন করা হয়েছে শ্যামল রায়কে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সাংগঠনিক জেলায় বিধায়ক জয়দেব হালদার ও ডায়মন্ডহারবার-যাদবপুরে সাংসদ শুভাশিস চক্রবর্তীকে সভাপতি পদে বহাল রেখেছে দল। অন্যদিকে চেয়ারপার্সন পদে সুন্দরবন সাংগঠনিক জেলায় নমিতা সাহা এবং  ডায়মন্ডহারবার – যাদবপুরে অশোক দেবকে পদে পুনর্বহাল দিয়েছে তৃণমূল। কলকাতা উত্তর ও দক্ষিণের সাংগঠনিক পদে কোনো রদবদল করেনি দল। গতবারের মতো উত্তর কলকাতায় তৃণমূলের সভাপতি পদে রয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ কলকাতায় সভাপতি পদে রয়েছেন বিধায়ক দেবাশিস কুমার। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং (সমতল), জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার ও উত্তর দিনাজপুরে জেলার শীর্ষ নেতৃত্বে কোনো রদবদল করেনি শাসকদল। জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় ও মেদিনীপুর সাংগঠনিক জেলায় কোনো রদবদল করা হয়নি। হাওড়ার দুটি সাংগঠনিক জেলা ও পুরুলিয়া জেলাতেও কোনো প্রকার রদবদল করা হয়নি। অন্যদিকে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে নদিয়া জেলাতে। বর্তমান রাজনীতির বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। আদানি ইস্যুতে এথিক্স কমিটির অনাস্থা সত্ত্বেও মহুয়ার উপর ভরসা রাখলো জোড়াফুল শিবির। তৃণমূলের তরফে যে ৩৫ টি সাংগঠনিক জেলার সভাপতি ও চেয়ারম্যানের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে বেশ কয়েকটি জেলার সভাপতি ও চেয়ারম্যান পদে যেমন রদবদল হয়েছে তেমনই বাকি জেলাগুলিতে পুনর্বহাল হয়েছেন আগের সভাপতি-চেয়ারম্যানরা। ৪২ টি লোকসভা আসনের প্রতিটির উপরেই গুরুত্ব আরোপ করে এই সাংগঠনিক রদবদল করেছে জোড়াফুল শিবির। তবে, যাঁদেরকে সরানো হয়েছে, তাঁদের কিভাবে মমতা-অভিষেকের দল কাজে লাগায়, এখন সেটাই দেখার।

নিউজ এক ঝলকে

  • All
  • ইনফোটেনমেন্ট
  • জেলা
  • জেলার খবর
  • পরিবেশ
  • সমাজ-সংস্কৃতি
  • স্বাস্থ্য

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস দিগবেড়িয়ায়

কঠিন বর্জ ব্যবস্থাপনার নির্মাণের  শিলান্যাস মধ্যমগ্রামে

অবৈধ মাটি কারবারীদের দৌরাত্ম্যে নবালকের প্রাণ

অবৈধ মাটি কারবারীদে দৌরাত্ম্যে প্রাণ গেল নবালকের

লোকসভার লক্ষ্যে জেলা সংগঠনে রদবদল তৃণমূলে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment