Banner Top
Tuesday, 24 March, 2026

খুঁটি পূজার মাধ্যমে শারদ উৎসবের সূচনা

                    দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ  চারিদিকে সাজো সাজো রব, পরিবেশ পরিস্থিতি জানান দিচ্ছে মা আসছেন। ৫০ দিনের থেকেও কম সংখ্যক দিন বাকি রয়েছে মায়ের আগমনের। ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব গুলি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। শিলিগুড়িতে ও বিভিন্ন ক্লাব গুলি শারদ উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এদিন ডায়মন্ড যুবকবৃন্দের শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব এর শুভ খুঁটি পুজো অনুষ্টিত হলো। শিলিগুড়ির দক্ষিণ একটিয়াশাল, ওয়ার্ড নং ৪০ এর অন্তর্গত সংশ্লিষ্ট ক্লাবটি। এদিন সকালে এই খুটি পূজোর শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার , এছাড়া আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্লাবের সদস্যগণ।

 

User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

This is a Sidebar position. Add your widgets in this position using Default Sidebar or a custom sidebar.