Banner Top
Wednesday, 25 March, 2026

৪৩ দিন নিখোঁজ, ব্যাকুল বৃদ্ধা মা 

                    দাবদাহ লাইভ, মালদা, তনুজ জৈনঃ  ভোট দিতে বেরিয়ে ছিল বাড়ি থেকে। তারপর আর বাড়ি ফেরেন নি।  ৪৩ দিন ধরে নিখোঁজ। থানার দ্বারস্থ হয়েও হয়নি কোন কিনারা। ছেলের চিন্তায় ব্যাকুল বৃদ্ধা মা। দাদাকে খুঁজে পেতে প্রত্যেকদিন থানার দুয়ারে ঘুরছে ভাই। গরিব বলেই কি হেল দোল নেই পুলিশের। প্রশ্ন তুলেছে পরিবারের লোকেরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খিদিরপুরের বাসিন্দা শেখ মঞ্জুর (৩৮)। জুলাই মাসের ৮ তারিখ পঞ্চায়েত ভোটের দিন দুপুর বেলা বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ভোট দিতে। তারপর থেকেই আর কোন খোঁজ নেই মঞ্জুরের।বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। খোঁজ না মেলায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মঞ্জুরের ভাই।তবে তার পরেও এখনো কোনো হদিস মেলেনি মঞ্জুরের।বাড়িতে কিছু না বলে কোথায় গেল মঞ্জুর।কেনই বা গেল।ভেবে কুল পাচ্ছে না পরিবারের লোকেরা।মঞ্জুরের পরিবার দরিদ্র দিনমজুর পরিবার। ভাইয়েরা ছাড়াও বাড়িতে রয়েছে বৃদ্ধা মা। তাদের পরিবার বা মঞ্জুরের সঙ্গে শত্রুতা নেই কারোর। সে ক্ষেত্রে কেউ অপহরণ করলে কি উদ্দেশ্যে কেনই বা করবে। প্রশ্ন পরিবারের লোকেদের। কিন্তু নিখোঁজ রহস্যের কিনারা করতে এখনো ব্যর্থ পুলিশ। গ্রামের পাশে নদী পার করলেই বিহার। এই ঘটনায় বিহার যোগ থাকতে পারে আশঙ্কা পরিবারের লোকেদের। মঞ্জুরের ভাই শেখ মিন্টু জানান, বাড়িতে মা দাদার জন্য খুব চিন্তা করছে। কোথায় গেছে কেন গেছে কিছুই বুঝতে পারছিনা। এতদিন হয়ে গেল পুলিশ কোন খোঁজ দিতে পারছে না। আমি বারবার থানায় আসছি। পুলিশ দ্রুত আমার দাদার খোঁজ দিক এটাই চাইবো। ভোটের দিন থেকে নিখোঁজ রয়েছে দাদা।

৪৩ দিন নিখোঁজ, ব্যাকুল বৃদ্ধা মা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement