Banner Top
Tuesday, 24 March, 2026

অবিরাম বৃষ্টির ফলে রেড  অ্যালার্ট জারি

      দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ  সিকিম ও ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে ও তিস্তা জলঢাকা নদীতে সংরক্ষিত এবং  অসংরক্ষিত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে তিস্তা এবং জলঢাকা সুরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি হয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে ময়নাগুড়ি ব্লকের জলঢাকা এলাকায় প্রচুর ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। প্রচুর মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নেয়। মানুষজন জানায় ওই এলাকায় প্রায় ৩০টি বাড়ি জলমগ্ন, কেউ কেউ রাত এবং সকাল থেকেই আশ্রয় নিয়েছে উঁচু জায়গায় সকাল থেকে তাদের খাওয়ার নেই বলে বলেন দাবদাহ লাইভের সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে। গ্রামবাসীদের এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তারা জানান তারা ময়নাগুড়ির বি,ডি,ও সঙ্গে যোগাযোগ করেছেন। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি, বেদগারা, খড়িবাড়ি, সহ বিস্তীর্ণ এলাকার জলমগ্ন । যদিও এ ব্যাপারে ব্লক প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার এবং টিফলের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়। এলাকায় ব্লক প্রশাসনের এবং সেচ দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করে বলে সূত্রের খবর।

অবিরাম বৃষ্টির ফলে রেড  অ্যালার্ট জারি
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment