জয়গাছিতে পরিবর্তনের ঝড় তৃণমূল ছেড়ে বিজেপিতে
তনয় শাস্ত্রী মঞ্চ কাঁপাল দুর্নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ পরিবর্তন সংকল্প সভায় জনজোয়ার, দুর্নীতির ইস্যুতে শাসকদলকে তীব্র আক্রমন- ‘বিদায় ঘণ্টা’ বাজছে তৃণমূলের দাবি বিজেপির। হাবরা বিধানসভার জয়গাছি এলাকা বৃহস্পতিবার পরিণত হল রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে। ‘পরিবর্তন সংকল্প সভা’র মঞ্চ থেকে সমাজসেবী তনয় শাস্ত্রী সহ কয়েকশো রাষ্ট্রবাদী তৃণমূল কর্মী ও অসংখ্য সাধারণ মানুষ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এই দলবদল ঘিরে এলাকায় তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। এদিনের সভায় উপস্থিত জনতার ঢল ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, এই বিপুল জনসমাগমই আগামী নির্বাচনের আগে হাবরার মাটিতে পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। এদিন মঞ্চ থেকে বিজেপি নেতা দেবদাস মন্ডল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানায়। তাঁর অভিযোগ, রাজ্যে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং সাধারণ মানুষ সেই দুর্নীতির বলি হচ্ছে প্রতিনিয়ত। তিনি বলেন, “আজকের এই জনজোয়ারই প্রমাণ করে দিচ্ছে মানুষ পরিবর্তন চাইছে। তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। তনয় শাস্ত্রীর যোগদানকে বিজেপির জন্য বড় রাজনৈতিক সাফল্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিনের সমাজসেবামূলক কাজের জন্য এলাকায় তাঁর প্রভাব যথেষ্ট, ফলে তাঁর এই পদক্ষেপ স্থানীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এদিন সভা মঞ্চে বারবার উঠে এসেছে ‘পরিবর্তন’-এর স্লোগান। বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবর্তনের হাওয়াই আগামী নির্বাচনে রাজ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেবে। অন্যদিকে, তৃণমূলের অন্দরেও এই দলবদল নিয়ে শুরু হয়েছে চাপানউতোর, যা নির্বাচনের আগে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে।
0%


