হাবড়ায় ভোটযুদ্ধের প্রস্তুতিতে মাঠে নেমে তৃণমূল কর্মীদের লড়াই
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ বিরোধীদের ‘বাধা ও অপপ্রচার’-এর অভিযোগ তুলে সংগঠন মজবুত করার বার্তা, নির্বাচনী লড়াইয়ে আক্রমণাত্মক তৃণমূল শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাবড়ায় সংগঠনকে আরও মজবুত করতে প্রস্তুতি বৈঠকে উপস্থিত হয় উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনী কৌশল, বুথ স্তরের সংগঠন এবং প্রচারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক থেকে জ্যোতিপ্রিয় মল্লিক সরাসরি বিরোধীদের নিশানা করে অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা চলছে এবং উন্নয়নের ধারাকে ব্যাহত করতে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “মানুষের কাছে পৌঁছে উন্নয়নের বার্তা তুলে ধরতে হবে, বিভ্রান্তির জবাব দিতে হবে কাজের মাধ্যমে। তৃণমূল নেতৃত্বের দাবি, হাবড়ায় গত কয়েক বছরে একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা ভোটের ময়দানে বড় ফ্যাক্টর হতে চলেছে। সেই উন্নয়নকেই সামনে রেখে ভোটের লড়াইয়ে নামতে চায় শাসক শিবির। অন্যদিকে, বিরোধীদের কটাক্ষ করে তৃণমূল শিবিরের দাবি, শুধুমাত্র সমালোচনা আর অভিযোগেই সীমাবদ্ধ প্রতিপক্ষ, মাঠে তাদের সংগঠন দুর্বল। ফলে আসন্ন নির্বাচনে হাবড়া কেন্দ্রে তৃণমূলই এগিয়ে থাকবে বলে আত্মবিশ্বাসী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর অনুগামীরা।
হাবড়ায় ভোটযুদ্ধের প্রস্তুতিতে মাঠে নেমে তৃণমূল কর্মীদের লড়াই
0%



















