Banner Top
Tuesday, 24 March, 2026

হাবড়ায় বিশ্ব যোগ দিবস পালন

                        দাবদাহ লাইভ, হাবড়া, অনন্ত চক্রবর্তীঃ সম্প্রতি বিশ্ব যোগ দিবস পালিত হলো উত্তর ২৪ পরগনার হাবড়া জিরাট রোড মনসা মন্দির প্রাঙ্গণে ৷  এলাকার বিভিন্ন বয়সের ৬৯ জন  মানুষ এই যোগানুষ্ঠানে অংশ নেন ৷   শিক্ষক, ডাক্তার সহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানক্ষেত্র আলোকিত হয়ে ওঠে ৷ এই অনুষ্ঠানের উদ্যোক্তা তপন আচার্য জানালেন, “প্রাচীনকাল থেকে ভারতবর্ষে মুনি-ঋষিরা এই যোগের মাধ্যমে দীর্ঘ, সুস্থ-জীবন লাভ করেছেন ৷ বর্তমান কর্মব্যস্ততার জীবনে আমরা যদি প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট এই যোগাভ্যাস করি, অবশ্যই আমরা যোগের মাধ্যমে সুস্থ, নীরোগ থাকতে পারবো ৷ বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে যোগ মাধ্যমটাকে তুলে ধরছেন, আমরাও চাই সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই যোগ অভ্যাস করুক ৷” 

হাবড়ায় বিশ্ব যোগ দিবস পালন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment