হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে কিছু উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন বাতিল ও প্রয়োজন অনুযায়ী ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল। স্বভাবতই যাত্রী ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২১ ও ২২ ফেব্রুয়ারি দু’দিন মিলে ৩০ টি লোকাল বাতিল থাকবে হাওড়া ডিভিশনে। জানা গেছে, হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখার শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে পাওয়ার ব্লক নেওয়া হবে। আর দিয়ারা স্টেশনে পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়া হবে। যার কাজ চলবে ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১১:২০ মিনিট থেকে ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯:২০ মিনিট পর্যন্ত। সেই কারণেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২১ তারিখ শনিবার রাত ৭:৪০ মিনিটের হাওড়া-গোঘাট লোকাল, রাত ১০:১৮ মিনিটের ৩৭৩৮৪ গোঘাট-হাওড়া লোকাল, রাত ৯:৩৮ মিনিটের ৩৭৩৫৮ তারকেশ্বর-হাওড়া লোকাল, রাত ১১টা ০৫ মিনিটের ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল বাতিল থাকবে। রবিবার ভোর ৩:৫০ মিনিটের ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া লোকাল, ভোর ৪:৫০ মিনিটের ৩৭৩১৪ তারকেশ্বর-হাওড়া লোকাল, ভোর ৫:৩৫ মিনিটের ৩৭৩১৬ তারকেশ্বর-হাওড়া লোকাল ভোর ৬:২০ মিনিটের ৩৭৩১৮ তারকেশ্বর-হাওড়া লোকাল। সকাল ৭:০০ টার ৩৭৩২০ তারকেশ্বর-হাওড়া লোকাল, সকাল ৭:৪০ মিনিটের ৩৭৩২২ তারকেশ্বর-হাওড়া লোকাল সকাল ৭:৫৫ মিনিটের ৩৭৩২৪ তারকেশ্বর-হাওড়া লোকাল, সকাল ৮:৫০ মিনিটের ৩৭৩২৬ তারকেশ্বর-হাওড়া লোকাল ছাড়াও একাধিক ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। ওইদিন ভোর ৪:০৫ মিনিটের হাওড়া-তারকেশ্বর লোকাল, ভোর ৫:৩০ মিনিটের হাওড়া-তারকেশ্বর লোকাল, ভোর ৫:৪৮ মিনিটের হাওড়া-তারকেশ্বর লোকাল, ভোর ৬:৩২ মিনিটের হাওড়া-তারকেশ্বর লোকাল, ভোর ৬:৪৫ মিনিটের হাওড়া-তারকেশ্বর লোকালসহ একাধিক আপ ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। এছাড়া রোড ওভারব্রিজের জন্য ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে মে মাসের ৩ তারিখ রবিবার পর্যন্ত মাঝে মধ্যে তিন ঘন্টা করে হাওড়া ডিভিশনে বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মাঝে পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়া হবে। রেল বিজ্ঞাপন মারফত জানিয়েছে যে, চলতি মাসের ১৯, ২০, ২৫, ২৬, ২৭, ২৮ তারিখ ছাড়াও পরের মাসগুলিতেও ব্লক নেওয়া হবে। তাই বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। আর এর জন্য যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা শুনতে অনুরোধ করা হয়েছে রেলের তরফে।
হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ
0%



















