সল্টলেক মণিপাল হসপিটালে স্বাস্থ্য বিষয়ক আলোচনা
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ মঙ্গলবার চব্বিশে মার্চ সল্টলেকের মণিপাল হসপিটালের ব্রডওয়ে ইউনিটে অনুষ্ঠিত হয়ে গেল ডাইজেস্টিভ ওয়েলনেস রিফাইন্ড শীর্ষক এক আলোচনা সভা। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সুজিত চৌধুরী, ডাক্তার সুজয় মৈত্র সঞ্জয় মন্ডল প্রমুখ। জীবনযাত্রার মান পরিবর্তন এর ফলে সমস্যা দেখা দিচ্ছে যেমন অনিয়মিত খাদ্যাভ্যাস দীর্ঘ সময় বসে থাকা অতিরিক্ত মানসিক চাপ এবং প্রসেসড খাবারের ব্যবহার এসবই শরীর খারাপের মূল কারণ। বিভিন্ন বয়সীদের নানা জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এদিন সেই ব্যাপারেই মূলত আলোকপাত করেন সল্টলেক মণিপাল হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তাররা।এই প্রসঙ্গে ডাক্তারবাবুরা জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি খাদ্যাভাসেরও পরিবর্তন আনতে বলেন, এবং বেশি করে জল পান করার পরামর্শ দেন উপস্থিত বিশিষ্ট চিকিৎসকরা। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সল্টলেক মহিপাল হসপিটালের এক চিকিৎসক জানালেন শারীরিক কোনো অসুবিধা হলে আয় স্থানীয় ওসুধের দোকান থেকে মুঠো মুঠো ওসুধ খাওয়া উচিত নয়, এব্যাপারে এখনও সচেতনতার অভাব রয়েছে। এদিনের সাস্থ্য বিষয়ক আলোচনা সভায় সাস্থ্য সংক্রান্ত ও বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে একটা বই প্রকাশিত হয়।
নিউজ এক ঝলকে
সল্টলেক মণিপাল হসপিটালে স্বাস্থ্য বিষয়ক আলোচনা
0%

















