স্কুলে র্যাগিং আতঙ্কিত ছাত্রী সহ অভিভাবকদের বিক্ষোভ
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুরের একটি নাম করা বালিকা বিদ্যালয়ে প্রতিনিয়ত র্যাগিং এর অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ দেখালো অভিভাবক ও ছাত্রীরা। উল্লেখ্য, ক্লাস সিক্স সেভেনের ছোটো ছোটো ছাত্রীদের উপর চলত মানসিক ও শারীরিক নির্যাতন। একাদশ- দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিরুদ্ধেই এই অভিযোগ বলে স্কুল কর্তৃপক্ষের থেকে জানা যায়। অভিযোগ স্বীকার করে কয়েকজন ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বলে কর্তৃপক্ষ জানায়। বিক্ষোভকারীদের দাবি মত আগামী সোমবার থেকেই স্কুলে সিসি টিভি লাগানোর কাজ শুরু হবে বলেও জানা যায়।
[flownews_posts_display name=”খবর এক নজরেঃ “]
স্কুলে র্যাগিং আতঙ্কিত ছাত্রী সহ অভিভাবকদের বিক্ষোভ
0%































