Banner Top
Wednesday, 25 March, 2026

সৌগত রায়ের সমর্থনে খড়দহের জনসভায় মুখ্যমন্ত্রী

                             দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি ব্যস্ত হয়ে পড়েছে প্রচার কর্মসূচি পালনে। আগামী পয়লা জুন অনুষ্ঠিত হতে চলেছে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহে আয়োজিত জনসভায় উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার খড়দহ সূর্য সেন স্পোর্টিং ক্লাবের মাঠে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিশোধিয় মন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়, রাজ্যের সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন অর্থমন্ত্রী তথা খড়দহের প্রাক্তন বিধায়ক অমিত মিত্র, আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শায়ন দেব চট্টোপাধ্যায়, দমদম ব্যারাকপুর সংগঠনের জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী, খড়দহ পৌরসভার পৌরপ্রধান নিলু সরকার, ব্যারাকপুর ব্লক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী দাস বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মীরা। এদিন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। এদিনের সভা মঞ্চে ধামসা মাদল বাজাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এমনকি আদিবাসী নৃত্য শিল্পীদের সাথে নাচেও অংশগ্রহণ করতে দেখা যায় তাঁকে।

মানসিক ভারসাম্যহীন বয়স্কাকে ধর্ষণ

মানসিক ভারসাম্যহীন বয়স্কাকে ধর্ষণ

মানসিক ভারসাম্যহীন বয়স্ক মহিলাকে ধর্ষণ 

                                                            দাবদাহ লাইভ, শিলিগুড়ি,   নিজস্ব সংবাদদাতাঃ বয়স্ক মহিলাকে ধর্ষণ করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল, ৬৫ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ , ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে এলাকা। ধর্ষণের অভিযোগ মাঝবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত শ্রীনগর কলোনি এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, ওই মহিলা বাড়িতে একা ছিলেন। এছাড়া আরও জানা গেছে, ওই  মহিলা সামান্য মানসিক ভারসাম্যহীন। বুধবার রাতে বাড়ি ফাকা থাকার সুযোগে তার বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত ব্যক্তি,এরপর বয়স্ক মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই মহিলার মেয়ে সেই সময়  বাড়িতে চলে আসার কারণে, অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। তারপর স্থানীয়রা তাকে বেধড়ক মারধর করে। এরপর তাকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। থানাতে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত নাম আকবর আলী বলে জানা গেছে।

নিউজ এক ঝলকে

দেশের রাজা বাছাই হতো ভোটে

দেশের রাজা বাছাই হতো ভোটে

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

সাংবাদিককে শারীরিক নিগ্রহের মূল অভিযুক্ত গ্রেফতার

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

বেসরকারী স্কুলের আয়োজনে বসন্ত উৎসব

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

নির্বাচন সংক্রান্ত প্রশাসনের সাংবাদিক বৈঠক মধ্যমগ্রামে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

সোনাঝুড়ি মেলা নিউ ব্যারাকপুরে

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

কোলকাতার পেন উৎসবে নামের বাহার 

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

একই গ্রামে তিন মায়ের পুজো পালন

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

বঙ্গে সুষ্ঠ নির্বাচনের পদক্ষেপ কমিশনের

এক রাতের শ্মশান কালী পুজো

এক রাতের শ্মশান কালী পুজো

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠক

দমদমে তৃণমূল প্রার্থীর সাংবাদিক বৈঠকে
নির্বাচনে দলের সাথে দলের লড়াই 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

নজরে নজরকাড়া বারাসাত বিধানসভার তৃণমূল প্রার্থী 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

উদ্বোধন হল নতুন ঘোলবাগদা হল্ট স্টেশন

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

নির্বাচন বিষয়ে সাংবাদিক কর্মশালা বারাসাতে

আয়কর বিভাগের উদ্যোগে নারী দিবস

আয়কর বিভাগের উদ্যোগে কোলকাতায় নারী দিবস পালন

জেলা সহ ৭টি জেলায় ১৪২টি আসনের ভোট ২৯ এপ্রিলে

জেলা সহ ৭টি জেলায় ১৪৪টি আসনের ভোট ২৯ এপ্রিলে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

ফার্মাসিস্টদের দু’দিনের সম্মেলন নিউটাউনে

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

বেসরকারি হসপিটালের  বিশ্ব কিডনি দিবস পালিত

সৌগত রায়ের সমর্থনে খড়দহের জনসভায় মুখ্যমন্ত্রী
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment

নিউজ এক ঝলকে

May send any Query by Mail: dabadahalive@gmail.com

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Social

GOOGLE PLUS

PINTEREST

FLICKR

INSTAGRAM

Advertisement

img advertisement