সাহিত্যিক কল্যাণ গুহর আত্মজীবনী মূলক বই প্রকাশ
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ কলকাতা প্রেস ক্লাবের হলে প্রকাশ পেলো নাকতলা নিবাসি বিশিষ্ট সাহিত্যিক কল্যাণ গুহর আত্মজীবনীমূলক পুস্তক OF MESSIAH & OTHER STORIES। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকোর চিফ ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন, কলকাতা দূরদর্শনের অবসর প্রাপ্ত এডিজি রাজীব ভট্টাচার্য, রাজা রামমোহন রায় ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল সহ অন্যান্য অতিথিবৃন্দ। নিজের জীবনের ছোটখাট বিভিন্ন অভিজ্ঞতার কথাই দুই মলাটে তুলে ধরেছেন লেখক। পাশাপাশি এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সাহিত্য অনেক বদলে গেছে এবং তার পাশাপাশি অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খুব সিরিয়াস ধর্মী লিটিল ম্যাগাজিন প্রকাশ করছেন। পাশাপাশি লেখক বলেন অতীত দিনের বিভিন্ন লেখক লেখিকারাই তাকে ভিত করে দিয়েছেন । এদিনের অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিরাও তার এই সারস্বত স্পৃহার স্বতঃস্ফূর্ত প্রশংসাও করেন। এবং আগামী দিনে লেখক কল্যাণ গুহ আরও উদ্যমের সাথে নতুন নতুন সৃষ্টিও তুলে ধরবেন তার কলমে।নিছক গল্প কবিতা নয় , নিজের জীবনবোধ থেকে দেখা প্রতিটা ঘটনাকে দুই মলাটে বন্দি করেছেন লেখক।কলম এবং ভালোবাসার কাছে বয়স অন্তরায় নয় সেটা কল্যাণ গুহর আত্মজীবনী মূলক বই প্রকাশ আবার প্রমাণ করে দিলো। বয়স আসলে একটা সংখ্যা মাত্র। আসল হচ্ছে জেদ ইচ্ছে আর খিদে এই তিনটের সমন্বয়ে ঘটে সাংস্কৃতিক বহিঃপ্রকাশ। আজীবন ধরে বিভিন্ন ব্যাংকিং সেক্টরে দাপিয়ে কাজ করেও সৃজনশীলতার ইচ্ছেটুকুও ঘুমাতে দেন নি বিশিষ্ট সাহিত্যিক কল্যাণ গুহ। লেখালেখির সূচনা সেই স্কুল জীবন থেকেই। সেই সারস্বত সাধনাকেই আজীবন বয়ে নিয়ে চলছেন তিনি এবং আজও তিনি ব্যতিক্রমী।
সাহিত্যিক কল্যাণ গুহর আত্মজীবনী মূলক বই প্রকাশ
0%


















