সাহারা বিদ্যা ভবন স্কুলের নতুন ক্লাস রুম চালু
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্র: শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষার আলো দিয়ে সমাজের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা গড়ে ওঠে নতুন সম্ভাবনা নিয়ে আর সেই সব নতুন সম্ভাবনার পাশে দাঁড়ালো মাইকেল নগরের সাহারা বিদ্যা ভবন ইংলিশ মিডিয়াম স্কুল । সম্প্রতি স্কুলের দ্বিতল ভবন এবং ক্লাস রুমের শুভ উদ্বোধন হয়ে গেল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ, ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ডিপিএসের চেয়ারম্যান দেবব্রত সরকার, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, উত্তর চব্বিশ পরগনা জেলার অ্যাসিস্ট্যান্ট ইনেসপেক্টর অফ স্কুল পক্ষ থেকে এসেছিলেন সুজয় ঘোষ। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। এবং দোতলায় স্কুলের নতুন ঘরেরও উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনা জেলার ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার অনুভূতি প্রকাশ করেন।
নিউজ এক ঝলকে
সাহারা বিদ্যা ভবন স্কুলের নতুন ক্লাস রুম চালু
0%


















